শিরোনাম
◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ১০:৪১ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

হামজা চৌধুরীর লেস্টার সি‌টির তৃতীয় বিভাগে অবনমন

স্পোর্টস ডেস্ক :বিশ্ব‌কে অবাক ক‌রে ১০ বছর আগে যেই লেস্টার সিটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল, সেই লেস্টার এবার নেমে গেল ইংল্যান্ডের তৃতীয় বিভাগে। মঙ্গলবার (২১ এপ্রিল) হাল সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করার ফলে লেস্টারের দ্বিতীয় বিভাগ থেকে অবনমন নিশ্চিত হয়।

গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমনের পর এবারও হতাশ করেছে লেস্টার। চ্যাম্পিয়নশিপে ৪৪ ম্যাচে তারা জিতেছে মাত্র ১১টি, যা তাদের পতন ঠেকাতে যথেষ্ট হয়নি। মঙ্গলবার নিজেদের শেষ সুযোগটা কাজে লাগাতে পারেনি দলটি। টেবিলের সপ্তম স্থানে থাকা হাল সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করে তারা, ফলে অবনমন নিশ্চিত হয়ে যায়।

এই গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের মাঠে খেললেও গ্যালারিতে দর্শকের উপস্থিতি ছিল হতাশাজনক। বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী বদলি হিসেবে নেমে মাত্র এক মিনিট খেলার সুযোগ পান। পুরো আসরে ৪৪ ম্যাচে ১৮ হার নিয়ে ৪২ পয়েন্ট সংগ্রহ করে ২৪ দলের মধ্যে ২৩তম স্থানে শেষ করেছে লেস্টার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়