শিরোনাম
◈ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ নিচ্ছে না জামায়াত ◈ নিউক্যাসলকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার সিটি ◈ এবার ওয়ার্ক পারমিট ভিসা চালু নিয়ে সুখবর দিল যে দেশ ◈ আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি ◈ ‌বিলবাও‌য়ের বিরু‌দ্ধে বার্সেলোনার ঘাম ঝরানো জয় ◈ বাংলাদেশে তেলের মজুত এশিয়ার মধ্যে সর্বনিম্ন ◈ তেহরান বিমানবন্দরে ১৬টি বিমান ধ্বংস করা হয়েছে: ইসরায়েল ◈ ইরানি নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ◈ ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন আবেদন করেছেন মির্জা আব্বাস ◈ অল্প ব্যবধানে যেসব আসনে বিএনপি-জামায়াতের জয়-পরাজয়

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৬, ১০:০১ দুপুর
আপডেট : ০৮ মার্চ, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন লিটন দাস ও আফিফ হোসেন।বৃহস্পতিবার মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত নভেম্বরের সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন দুই উইকেটকিপার-ব্যাটার জাকের আলী অনিক ও নুরুল হাসান সোহান এবং শামীম হোসেন পাটোয়ারী।

অন্যদিকে কনুইয়ের চোটের কারণে দলে জায়গা হয়নি হাসান মাহমুদের। আর পিঠের চোট থেকে সেরে ওঠার পথে আছেন তানজিম হাসান সাকিব। এই দুই পেসার না থাকায় জায়গা পেয়েছেন শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

জাতীয় দলের জার্সিতে ওয়ানডেতে গত বছর জুলাইয়ে সবশেষ মাঠে নেমেছিলেন টি-টুয়েন্টি অধিনায়ক লিটন। শ্রীলঙ্কায় সেই ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। আফিফ এই ফরম্যাটে সবশেষ খেলেন ২০২৪ সালের ডিসেম্বরে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের ম্যাচ তিনটি। ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়