শিরোনাম
◈ ইরানের ইউরেনিয়াম জব্দে গোপন অভিযান, দখলে সেনা পাঠাতে চান ট্রাম্প, আলোচনায় খার্গ দ্বীপও ◈ এনসিপির ‘নারীশক্তি’র আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে আছেন যারা ◈ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ নিচ্ছে না জামায়াত ◈ নিউক্যাসলকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার সিটি ◈ এবার ওয়ার্ক পারমিট ভিসা চালু নিয়ে সুখবর দিল যে দেশ ◈ আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি ◈ ‌বিলবাও‌য়ের বিরু‌দ্ধে বার্সেলোনার ঘাম ঝরানো জয় ◈ বাংলাদেশে তেলের মজুত এশিয়ার মধ্যে সর্বনিম্ন ◈ তেহরান বিমানবন্দরে ১৬টি বিমান ধ্বংস করা হয়েছে: ইসরায়েল ◈ ইরানি নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ১১:২৫ দুপুর
আপডেট : ০৮ মার্চ, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

তেহরান বিমানবন্দরে ১৬টি বিমান ধ্বংস করা হয়েছে: ইসরায়েল

আন্তর্জা‌তিক ডেস্ক : ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অন্তর্গত কুদস ফোর্সের ১৬টি বিমান ধ্বংস করেছে বলে দাবি করেছে ইসরায়েল।

রাতে ওই স্থানে বিস্ফোরণ এবং বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে—যা ইরানের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর এবং দেশের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের প্রধান কেন্দ্র। --- বি‌বি‌সি বাংলা

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, মেহরাবাদ থেকে “অস্ত্রের চালানে ভরা” বিমানগুলো উড্ডয়ন করছিল ইরানের মিত্র গোষ্ঠীগুলোকে সরবরাহ দেওয়ার জন্য।

তারা দাবি করেছে যে হামলায় ধ্বংস হওয়া ১৬টি বিমান হেজবুল্লাহকে দেওয়ার জন্য অস্ত্র পরিবহন করছিল। আইডিএফ আরও বলেছে যে “একাধিক ইরানি যুদ্ধবিমান”কেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়