শিরোনাম
◈ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : সংসদে মির্জা ফখরুল ◈ বিশ্বকাপকে কেন্দ্র ক‌রে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার ◈ ভারত-বাংলাদেশ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তায় এবার এআই নজরদারি: টহলে নামছে রোবট, ড্রোন ও স্মার্ট ফাইবার সেন্সর! ◈ চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেক সভায় ৫ উন্নয়ন প্রকল্প পাস, ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা ◈ খাদ্যের বিনিময়ে যৌন সম্পর্কের চাপ, তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন ভারতের ◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও)

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১২ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি

স্পোর্টস ডেস্ক : ১৩ বছর বয়সে মেসির উন্নত চিকিৎসা ও ভবিষ্যতের আশায় সপরিবারে স্পেন পাড়ি জমিয়েছিলেন। বার্সেলোনার যুব দলে থাকাকালীনই তার জাদুকরী ফুটবল প্রতিভা স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নজর কাড়ে। মেসি জানান, সে সময় তাকে স্পেনের বয়সভিত্তিক দলে খেলার জন্য প্রলুব্ধ করা হয়েছিল। সম্প্রতি ‘মিরো দে আত্রাস’ পডকাস্টে দেয়া এক সাক্ষাৎকারে মেসি নিজেই শোনালেন নিজের দেশপ্রেমের এক আবেগঘন গল্প।

মেসি বলেন, 'আমি তখন বার্সেলোনায় খেলছিলাম, তাই তারা আমাকে স্পেন দলে খেলার ইঙ্গিত দিয়েছিল। অনেক তরুণ খেলোয়াড়ের ক্ষেত্রেই এমনটা ঘটে, তাই বিষয়টা স্বাভাবিক ছিল। মনে-প্রাণে আর্জেন্টাইন মেসি তখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি। আর এই দ্বিধার কারণেই তিনি ২০০৩ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ নিতে পারেননি। --- সময়‌নিউজ

২০০৩ সালের সেই বিশ্বকাপে সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে মেসির তৎকালীন সতীর্থ সেস ফ্যাব্রেগাস জোড়া গোল করে আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানে হারিয়ে দেন।

মেসি স্মৃতিচারণ করে বলেন, 'ফ্যাব্রেগাস তখন আর্সেনালে খেলছিল এবং আমাদের বিপক্ষে জোড়া গোল করেছিল। এরপরই সবাই আমাকে সরাসরি জিজ্ঞেস করতে শুরু করে, কেন আমি স্পেনের হয়ে খেলছি না।'

স্পেনের হয়ে খেলার সুযোগ আর সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকলেও মেসির লক্ষ্য ছিল স্থির। বার্সেলোনায় প্রায় সব বয়সভিত্তিক ধাপে খেললেও তার হৃদয়ে ছিল জন্মভূমি আর্জেন্টিনা।

মেসি বলেন, 'সুযোগটা ছিল এবং সেটা হতেও পারতো। কিন্তু আমার সবসময়ের আকাঙ্ক্ষা ছিল আর্জেন্টিনার হয়ে খেলার।

অবশেষে ২০০৪ সালে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের হয়ে অভিষেক ঘটে মেসির। এরপর ২০০৫ সালের যুব বিশ্বকাপ জয় এবং ২০০৮ সালের অলিম্পিক সোনা—সাফল্যের যাত্রা শুরু হয় ওখানেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়