শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৭ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এবার আইপিএলের নিলা‌মে বড় অর্থ হারাতে পারেন ক‌্যা‌মেরন গ্রিন

স্পোর্টস ডেস্ক : আবু ধাবিতে মঙ্গলবার বসছে ২০২৬ আইপিএলের নিলাম। এই নিলামের তালিকা প্রকাশের পর বড় চমক হিসেবে উঠে আসে ক্যামেরন গ্রিনের নাম। তবে পেস বোলিং অলরাউন্ডার হলেও, অস্ট্রেলিয়ান এই ক্রিকেটারকে নিলামে রাখা হয়েছে ব্যাটার ক্যাটাগরিতে।

অনেকের ধারণা ছিল, ইচ্ছাকৃতভাবেই ব্যাটার হিসেবে নাম নথিভুক্ত করেন গ্রিন। যাতে বিশেষজ্ঞ ব্যাটারদের আগে ডাকা হলে দলগুলোর হাতে থাকা বড় অঙ্কের অর্থ থেকে সুবিধা নিতে পারেন। 

এর বাইরে বোলিং ফিটনেস না থাকার কারণে শুধু ব্যাটার হিসেবে নাম লেখান গ্রিন, এমন ধারণাও ছিল। তবে এবার নিজেই আসল কারণ জানালেন ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার।

গ্রিনের দাবি, পুরো বিষয়টি আসলে তার ম্যানেজারের ভুলে হয়েছে। তিনি জানান, ভুল করে ব্যাটার অপশনটি সিলেক্ট করা হয়েছে। ইচ্ছাকৃত কোনো সিদ্ধান্ত ছিল না। বরং বিষয়টি এখন হাস্যকর পরিস্থিতি তৈরি করেছে।

এই ভুলের প্রভাব পড়তে পারে নিলামে গ্রিনের মূল্য নির্ধারণে। সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে নিলামে উঠছেন গ্রিন। ধারণা করা হচ্ছে, এবারের নিলামের সবচেয়ে দামি খেলোয়াড় হতে পারেন তিনি। 

তবে অলরাউন্ডার হিসেবে নয়, শুধুই ব্যাটার হিসেবে ডাক পড়লে দলগুলো তার জন্য কতটা আগ্রহ দেখাবে- সেটি নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। 

গ্রিন অবশ্য জানিয়েছেন, বোলিং নিয়ে তার কোনো সমস্যা নেই। তিনি পুরোপুরি ফিট এবং বল করার জন্য প্রস্তুত।

২০২৩ সালের আইপিএল নিলামে- ১৭.৫ কোটি রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্সে নাম লেখান গ্রিন। এক বছর পর একই দামে গ্রিনকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে বিক্রি করে মুম্বাই।

নিলাম প্রসঙ্গে গ্রিন বলেন, অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে বসে নিলাম দেখার পরিকল্পনা রয়েছে তার। কোন দলে যাবেন, কার সঙ্গে খেলবেন- এই অনিশ্চয়তাই নিলামকে আরও রোমাঞ্চকর করে তোলে বলে মনে করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়