শিরোনাম
◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে?

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৫, ১১:০৪ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ব্রাইটন‌কে হারা‌লো লিভারপুল, এই জ‌য়ে সালাহ'র অবদান

স্পোর্টস ডেস্ক: ইং‌লিশ প্রিমিয়ার লি‌গে দুই ম‌্যাচ প‌রে জ‌য়ের দেখা পে‌লো লিভারপুল। তারা ব্রাইটন‌কে হারা‌লো ২-০ গো‌লে। এ‌দিন  প্রতিপক্ষের ভুলে মাত্র ৪৬ সেকেন্ডেই গোল পেয়ে যায় লিভারপুল। নিজেদের ডি-বক্সের পাশে প্রতিপক্ষের থেকে বল কেড়ে নিয়ে ক্লিয়ার করার চেষ্টা করেন ব্রাইটনের ডিফেন্ডার, কিন্তু বল চলে যায় জো গোমেজের কাছে। তার হেড পাস ডি-বক্সে পেয়ে জোরাল শটে গোলটি করেন একিটিকে।

৬০ মিনিটের একিটিকের করা দ্বিতীয় গোলে সহায়তা করেন সালাহ। কর্নার থেকে বল পেয়ে ক্রস বাড়িয়েছিলেন সালাহ, খুব কাছ থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি এই স্ট্রাইকার। আট ম্যাচ পর লিভারপুলের কোনো গোলে অবদান রাখলেন সালাহ।

আর এই গোলে সহায়তা করেই নতুন রেকর্ড গড়েছেন সালাহ। প্রিমিয়ার লিগে লিভারপুলের ২৭৭টি গোলে অবদান রাখলেন তিনি। ১৮৮টি গোল ও ৮৯টি অ্যাসিস্ট করা সালাহ ভেঙেছেন এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলে অবদান রাখার রেকর্ড। এর আগে এই রেকর্ডটির মালিক ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলার ওয়েইন রুনি। ম্যান ইউর হয়ে ২৭৬ গোলে অবদান রেখেছিলেন তিনি। যেখানে ১৮৩টি গোল ও ৯৩টি অ্যাসিস্ট ছিল।

এদিকে রাতের আরেক ম্যাচে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। চেলসির হয়ে গোল করেছেন পালমার ও গুস্তো। এই জয়ে টেবিলের চারে উঠে এসেছে চেলসি। আর নাটকীয় ম্যাচে ওলভসকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে আর্সেনাল ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়