শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ১১:১৯ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

দি‌নেশ কার্তিক ইংল্যান্ডের দ্য হান্ড্রেডের কোচিং প্যানেলে

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টের দল লন্ডন স্পিরিটের মেন্টর ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার দিনেশ কার্তিক। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটে আইপিএলের বাইরে এটি তার প্রথম কোচিং দায়িত্ব।

এই খবর নিশ্চিত করে স্পিরিটের ডিরেক্টর অব ক্রিকেট মো ববাট এক বিবৃতিতে বলেন, “দিনেশকে দলে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ছোট ফরম্যাট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার বিশাল অভিজ্ঞতা আমাদের জন্য অমূল্য। ---- টি স্পোর্টস

তিনি সবসময় ভিন্নভাবে চিন্তা করেন, দারুণ এনার্জি নিয়ে কাজ করেন। তার উপস্থিতি দলকে অনুপ্রাণিত করে। শীর্ষ পর্যায়ে এমন একজনকে যুক্ত করা আমাদের উচ্চাকাঙ্ক্ষারই প্রতিফলন। আমরা চাই খেলোয়াড়রা সর্বোচ্চ মানের সহায়তা পাক।

আইপিএল ক্যারিয়ার শেষ করার পর ২০২৫ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (আরসিবি) একই ধরনের ভূমিকা পালন করেন কার্তিক। বর্তমানে তিনি ধারাভাষ্যকার হিসেবেও নানান জায়গায় কাজ করছেন। 

এর পাশাপাশি তিনি এখনও সক্রিয় ক্রিকেটারও। সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-টোয়েন্টি লিগে শারজাহ ওয়ারিয়ার্সের হয়ে খেলছেন।

নিজের নতুন দায়িত্ব সম্পর্কে কার্তিক বলেন, “লন্ডন স্পিরিটে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। মো, এমসিসি এবং টেক টাইটান্সের পরিকল্পনা ও লক্ষ্য সম্পর্কে শুনে আমি নিজেও এই যাত্রার অংশ হতে আগ্রহী হই।

লর্ডসে পুরো গ্রীষ্ম কাটানো আমার কাছে স্বপ্নপূরণের মতো। এখানেই আমার আন্তর্জাতিক অভিষেক এবং শেষ টেস্ট দুটোই হয়েছে। মাঠটা আমার কাছে খুবই বিশেষ। আগামী মৌসুমে দারুণ সব ক্রিকেটারের সঙ্গে কাজ করতে এবং দলকে এগিয়ে নিতে মুখিয়ে আছি।”

হান্ড্রেডের পাঁচ মৌসুমে এখনও ফাইনালে উঠতে পারেনি লন্ডন স্পিরিট। ৪০ বছর বয়সী দিনেশ কার্তিক ১৮ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন- ২৬টি টেস্ট, ৯৪টি ওয়ানডে ও ৬০টি টি-টোয়েন্টি। আইপিএল ছাড়াও তিনি এসএটোয়েন্টি ও আইএলটি-টোয়েন্টিতেও খেলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়