শিরোনাম
◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ০৫:৫২ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

সন্ত্রাসী‌দের ভ‌য়ে পাকিস্তান থেকে দেশে ফিরতে চাওয়া নিজ দে‌শের ক্রিকেটারদের কড়া বার্তা দিলো লঙ্কান বোর্ড

স্পোর্টস ডেস্ক : পা‌কিস্তান এখন অশান্ত। বোমা হামলা যে‌নো সে দে‌শে প্রতি‌দি‌নের ঘটনা। এ অবস্থায় নিরাপত্তা শঙ্কায় সিরিজ চলাকালীন সময়েই পাকিস্তান ছাড়তে চান কয়েকজন লঙ্কান ক্রিকেটার। তবে নির্ধারিত সূচি অনুযায়ী খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

এসএলসি এক বিবৃতিতে জানিয়েছে, ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের কেউ দেশে ফিরলে তার পদক্ষেপের ‘আনুষ্ঠানিক পর্যালোচনা’ করা হবে এবং উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, মঙ্গলবার (১১ নভেম্বর) ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত ও আহত হয়েছেন ৩০ জন। এই ঘটনার পরই নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়ে লঙ্কান ক্রিকেটাররা।

 শুক্রবার (১৪ নভেম্বর) ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে রাওয়ালপিন্ডিতে হবে। কিন্তু সফরকারী শ্রীলঙ্কার খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের কেউ কেউ আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানিয়েছে দেশটির বোর্ড।

এরইমধ্যে দুই দেশের ক্রিকেট বোর্ড ও নিরাপত্তা কর্মকর্তাদের মাঝে হয়েছে বিস্তারিত আলোচনা। সেখানে যথাযথ নিরাপত্তার আশ্বাস পাওয়ায় ক্রিকেটারদের সূচি মেনে খেলা এবং কেউ দেশে ফিরতে চাইলে ‘আনুষ্ঠানিক পর্যালোচনা’ করা হবে বলে জানিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়