শিরোনাম
◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে 

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ১২:৩৪ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তানে বোমা হামলা, দেশ ছাড়‌ছে আতঙ্কিত একাধিক লঙ্কান ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : পা‌কিস্তা‌নে থাকা শ্রীলঙ্কা দল ই‌তোম‌ধ্যে ওয়ান‌ডে সি‌রিজ হে‌রে‌ছে। চার দিন পর জিম্বাবুয়ে ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। রাওয়ালপিন্ডি ও লাহোর—এই দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের সবগুলো ম্যাচ। পাকিস্তানে অবস্থান করছে অংশগ্রহণকারী বাকি দুই দল। এরই মধ্যে জানা গেল, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে শ্রীলঙ্কার একাধিক খেলোয়াড় দেশে ফেরার জন্য বোর্ডকে অনুরোধ করেছেন।

আজ এক বিজ্ঞপ্তিতে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) বিষয়টি নিশ্চিত করেছে। এসএলসি জানিয়েছে, দলের তারা জানতে পেরেছে যে, পাকিস্তান সফরে থাকা জাতীয় দলের কয়েকজন সদস্য নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে দেশে ফেরার অনুরোধ জানিয়েছেন। -- টি স্পোর্টস

বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, এই ঘটনার পরপরই এসএলসি খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করেছে। তাদের আশ্বস্ত করা হয়েছে যে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে সব ধরনের নিরাপত্তা উদ্বেগের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তবে খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং টিম ম্যানেজমেন্টকে নির্ধারিত সূচি অনুযায়ী সফর চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

গত মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত ও ২৭ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এরপরই নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সফরকারী খেলোয়াড়রা।

এর আগে ২০০৯ সালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টেস্ট ম্যাচ খেলতে যাওয়ার পথে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলা হয়। এ ঘটনায় কমপক্ষে ছয়জন শ্রীলঙ্কার ক্রিকেটার আহত হন এবং দুইজন সাধারণ পথচারী নিহত হন। ফলে প্রায় ছয় বছর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়