শিরোনাম
◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৪ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির রিল মেকিং প্রতিযোগিতা: বিজয়ীদের জন্য তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিল মেকিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গুলশানে বিএনপির নির্বাচনি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

জানা যায়, বিএনপির উদ্যোগে 'আমার ভাবনায় বাংলাদেশ' শিরোনামে এই প্রতিযোগিতায় ১১টি বিষয় নির্ধারণ করা হয়েছে। বিষয়গুলোর মধ্যে রয়েছে—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, ক্রীড়া প্রভৃতি।

দেশে ও বিদেশে অবস্থানরত যে কোনো বয়সের প্রতিযোগী এক মিনিটের একটি রিল তৈরি করে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনপি) ফেসবুক পেইজের নির্ধারিত ইভেন্টে তা পোস্ট করতে পারবেন।

তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, 'প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ পাবেন। ৩০ ভাগ জনমত এবং ৭০ ভাগ জুড়ি বোর্ডের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। আজ থেকেই প্রতিযোগিতা শুরু হবে চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।'

তিনি বলেন, তরুণ প্রজন্মসহ সব বয়সের মানুষের চিন্তা ও প্রত্যাশা তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে।

'আমার ভাবনায় বাংলাদেশ'- প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন ও ভাবনাকে সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপি'র আন্তর্জাতিক বিষয়ের কমিটির সদস্য সাইমন পারভেজ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়