শিরোনাম
◈ ইরানের ইউরেনিয়াম জব্দে গোপন অভিযান, দখলে সেনা পাঠাতে চান ট্রাম্প, আলোচনায় খার্গ দ্বীপও ◈ এনসিপির ‘নারীশক্তি’র আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে আছেন যারা ◈ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ নিচ্ছে না জামায়াত ◈ নিউক্যাসলকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার সিটি ◈ এবার ওয়ার্ক পারমিট ভিসা চালু নিয়ে সুখবর দিল যে দেশ ◈ আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি ◈ ‌বিলবাও‌য়ের বিরু‌দ্ধে বার্সেলোনার ঘাম ঝরানো জয় ◈ বাংলাদেশে তেলের মজুত এশিয়ার মধ্যে সর্বনিম্ন ◈ তেহরান বিমানবন্দরে ১৬টি বিমান ধ্বংস করা হয়েছে: ইসরায়েল ◈ ইরানি নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ১০:২৪ দুপুর
আপডেট : ০৮ মার্চ, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্বালানি সাশ্রয়ে আজ থেকে মার্কেট-শপিংমলে আলোকসজ্জা বন্ধ রাখার সিদ্ধান্ত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক বাজারে দ্রুততার সাথেই বাড়ছে জ্বালানি তেলের দাম। সারা বিশ্বে তেল সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধ থাকায় অচিরেই বিশ্ববাজারে জ্বালানি সংকট তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এই প্রেক্ষাপটে জ্বালানি তেল সাশ্রয়ের লক্ষ্যে দোকানপাট এবং শপিংমলে আলোকসজ্জা ও অপ্রয়োজনীয় বাতি বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

শনিবার রাজধানীতে সংগঠনের সভাপতি হেলাল উদ্দিন সাংবাদিকদের জানান, জ্বালানি সাশ্রয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, 'এটি (জ্বালানি সংকট) আন্তর্জাতিকভাবে তৈরি হয়েছে। এই সংকটটি তৈরি হয়েছে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যুদ্ধের কারণে। আমরা মনে করি যেকোনো কারণেই হোক, আমাদেরকে সাশ্রয়ী হতে হবে। আজ (রোববার) থেকে আমরা সমস্ত মার্কেটে আলোকসজ্জাগুলো বন্ধ রাখব। পাশাপাশি খুব অপ্রয়োজনীয় বাতি যেগুলো আছে সেগুলো আমরা বন্ধ রাখব।

উল্লেখ্য, বাংলাদেশ সরকার ইতোমধ্যেই দেশের অভ্যন্তরে জ্বালানি তেল রেশনিংয়ের মাধ্যমে সরবরাহ করার উদ্যোগ নিয়েছে। 

তবে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু স্পষ্ট করেই জানিয়েছেন যে, তেল নিয়ে উদ্বেগের কিছু নেই, কেননা দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে। পাশাপাশি জ্বালানি তেল স্টক করার অপচেষ্টা রোধে রোববার থেকে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) চালুর কথাও জানিয়েছেন মন্ত্রী। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়