শিরোনাম
◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ পানি সংকটে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, বন্ধ ৩ ইউনিট ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান ◈ প্রতিকূলতা জয় করে দৃশ্যমান বামনী ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ ◈ জুলাই থেকেই আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল, বাজেটে নেই আলাদা বরাদ্দ ◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ১১:০৬ রাত
আপডেট : ০৯ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোস্টাল ব্যালট সংরক্ষণে নির্দেশনা জারি ইসির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালট সংরক্ষণ ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে নানা নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধিত ভোটার সংখ্যার ভিত্তিতে প্রতি ৪০০টি পোস্টাল ব্যালটের জন্য একটি করে ব্যালট বাক্স ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি ব্যালট বাক্স প্রার্থী বা তাদের নির্বাচনী এজেন্টদের উপস্থিতিতে চারটি লক দিয়ে সিল করার বিধান করা হয়েছে।

ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরে এ-সংক্রান্ত বিশেষ পরিপত্র জারি করা হয়েছে।

এতে বলা হয়, প্রতিটি ব্যালট বাক্সে আসনের নম্বর ও নাম উল্লেখ করে স্টিকার লাগাতে হবে। ব্যালট বাক্সে সিল দেওয়ার আগে বাক্স ও লকের নম্বর উচ্চৈঃস্বরে পাঠ করতে হবে এবং তা লিপিবদ্ধ করতে দিতে হবে।

পরিপত্রে বলা হয়, আগামী ২৫ জানুয়ারির মধ্যে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠাতে হবে। পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার।

আগামী সংসদ নির্বাচনে প্রার্থীদের ভোটের প্রচারণায় মাইক ব্যবহারের ক্ষেত্রে শব্দের মাত্রা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো এক নির্দেশনায় বলা হয়, মাইকে শব্দের মাত্রা ৬০ ডেসিবলের নিচে রাখার ব্যবস্থা করতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়