শিরোনাম
◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৯:৫৫ সকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজয়ের দিনে স্বজনদের কাছে ফিরছেন ভারতে পাচার হওয়া ৮ বাংলাদেশি নাগরিক

ছবি: প্রতীকী

বিজয়ের দিন দেশে স্বজনদের কাছে ফিরবেন বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া বাংলাদেশি ৮ নাগরিক। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে তারা দেশে ফিরবেন বলে জানিয়েছে পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থা।

সোমবার (১৫ ডিসেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সুরক্ষা সংস্থাটি এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তির তথ্যমতে দেশে ফেরত আনার প্রক্রিয়ায় থাকা আটজনের মধ্যে খুলনার বাসিন্দা ৭ জন, আরেকজনের বাড়ি বাগেরহাট।

খুলনার সাত জনের মধ্যে রয়েছেন মো. রাজু মল্লিক, পিতা: ছরোয়ার মল্লিক; হালিমা খাতুন, পিতা: সোবহান আলী; তামিম মল্লিক, পিতা: রাজু মল্লিক; মো. জাহিদুল ইসলাম, পিতা: মো. মোহর আলী শেখ; মো. মাহাবুর মাতুব্বার, পিতা: কালাম মাতুব্বার; আমিন মল্লিক, পিতা: আব্দুল আজিম মল্লিক; ইব্রাহিম মল্লিক, পিতা: রাজু মল্লিক। আর বাগেরহাটের একজন হলেন মো. মাথিম হাওলাদার, পিতা: মো আবুল হাওলাদার

সুরক্ষা সংস্থাটির চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম জানান, বাংলাদেশি আট জন বিভিন্ন সময় ভারতে পাচার হয়। ভারতের বেঙ্গালুরু পুলিশের হাতে আটক হয় তারা। পরে দীর্ঘদিন জেলখানা ও শেল্টার হোমে তাদের বন্দি জীবন কাটাতে হয়।

তিনি আরও জানান, ১৬ ডিসেম্বর ভোর পাঁচটায় ইনডিগো ফ্লাইটে বেঙ্গালুরু থেকে ওই আট জনকে চেন্নাইয়ে আনা হবে। পরে চেন্নাই থেকে ১টা ১৫ মিনিটে তাদের ঢাকার পথে রওনা হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে রাত ৮টার দিকে তারা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানান সৈয়দ খায়রুল আলম। 

সূত্র: সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়