শিরোনাম
◈ এনসিপির ‘নারীশক্তি’র আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে আছেন যারা ◈ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ নিচ্ছে না জামায়াত ◈ নিউক্যাসলকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার সিটি ◈ এবার ওয়ার্ক পারমিট ভিসা চালু নিয়ে সুখবর দিল যে দেশ ◈ আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি ◈ ‌বিলবাও‌য়ের বিরু‌দ্ধে বার্সেলোনার ঘাম ঝরানো জয় ◈ বাংলাদেশে তেলের মজুত এশিয়ার মধ্যে সর্বনিম্ন ◈ তেহরান বিমানবন্দরে ১৬টি বিমান ধ্বংস করা হয়েছে: ইসরায়েল ◈ ইরানি নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ◈ ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন আবেদন করেছেন মির্জা আব্বাস

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ০৩:১৬ দুপুর
আপডেট : ০৮ মার্চ, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমিরাতের পর এবার ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে বাহরাইনে বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের পর এবার বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ তারেক (৪৮)। 

সোমবার (২ মার্চ) মানামার বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, সোমবার সকালে বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

এই হামলায় এক বাংলাদেশি শ্রমিক নিহত ও দুইজন আহত হয়েছেন। 
নিহত মোহাম্মদ তারেক (৪৮) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের বাসিন্দা। আহত দুই বাংলাদেশির নাম জানা যায়নি।

এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে ইরানের প্রতিশোধমূলক অভিযানে আক্রান্ত আরব আমিরাতে এক বাংলাদেশি নিহত হন।

তার নাম সালেখ উদ্দিন ওরফে আহমদ আলী (৪৮)। সালেখ মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের মৃত সবর আলীর ছেলে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়