শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচনে কোন পথে এগোচ্ছে বিএনপি? ◈ টাইম ম‌্যাগা‌জি‌নের প্রভাবশালীদের তালিকায় ভার‌তের ক্রিকেটার মান্ধানা ও দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বাভুমা  ◈ ‘এখানে এসব চলবে না’, নামাজ পড়তে চাইলে বাংলাদেশ-পাকিস্তানে চলে যান’ : বিজেপি মন্ত্রী ◈ হিজবুল্লাহ দমনে ইসরাইল নয়, সিরিয়ার ওপর ভরসা ট্রাম্পের ◈ গ্যাস সরবরাহ স্থিতিশীল রাখতে জুনে আসছে আরও ৪ এলএনজি কার্গো ◈ যুক্তরাষ্ট্র-ইরান গোপন চুক্তির ১২টি শর্ত ফাঁস করল ইসরাইলি গণমাধ্যম ◈ মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা, আলজেরিয়াকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা ◈ বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধাক্কা, ইউরোপে কমছে চাহিদা ও আয় ◈ মাত্র তিন মাসে কোটি টাকার হিসাবের বড় উল্লম্ফন ◈ কর্মসংস্থানে আসছে ১৪ লাখ বেকার

প্রকাশিত : ১৭ জুন, ২০২৬, ০৯:৩৩ সকাল
আপডেট : ১৭ জুন, ২০২৬, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিজবুল্লাহ দমনে ইসরাইল নয়, সিরিয়ার ওপর ভরসা ট্রাম্পের

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিষয়টি সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারা’র নিজেরই সামলানো উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলি সামরিক অভিযানে অতিমাত্রায় বেসামরিক মানুষের প্রাণহানি ঘটছে উল্লেখ করে ট্রাম্প এই পরামর্শ দেন।

জি-৭ শীর্ষ সম্মেলনে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আল-শারা’র প্রশংসা করে বলেন যে তিনি একটি অসাধারণ কাজ করছেন। ট্রাম্প মন্তব্য করেন, হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ইসরাইল যদি সবাইকে হত্যা না করে নিজের দায়িত্ব সম্পন্ন করতে না পারে, তবে সিরিয়াই এই কাজটি করবে এবং আল-শারা নিজেই তা করে দেখাবেন।

সাবেক বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ার ক্ষমতায় আসা সাবেক এই বিদ্রোহী যোদ্ধাকে বেশ শক্ত প্রকৃতির নেতা হিসেবে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের মতে, আল-শারা কোনো বয় স্কাউট (অনভিজ্ঞ বা নিরীহ ব্যক্তি) নন এবং হিজবুল্লাহর সাথে ডিল করার ক্ষেত্রে তিনি বেশ পটু। 

ট্রাম্প আরও দাবি করেন, সিরিয়ার এই নতুন নেতা হিজবুল্লাহকে মোটেও পছন্দ করেন না, তাই ইসরাইলের বিকল্প হিসেবে হিজবুল্লাহ দমনে সিরিয়াই কার্যকর ভূমিকা রাখতে পারে।

সূত্র: আল-জাজিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়