শিরোনাম
◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার

প্রকাশিত : ৩০ মে, ২০২৬, ০৭:০৪ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অপারেশন সিঁদুর ২.০’ নিয়ে বড় বার্তা ভারতের সেনাপ্রধানের

প্রয়োজন হলে অপারেশন সিঁদুরের পরবর্তী ধাপ অপারেশন সিঁদুর ২.০-এ যেতে ভারতীয় সশস্ত্র বাহিনী পুরোপুরি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

শনিবার (৩০ মে) তিনি বলেন, আধুনিক যুদ্ধের ক্রমবর্ধমান ও বহু-মাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর মধ্যে যৌথ সমন্বয় ও সক্ষমতা আরও শক্তিশালী করা হচ্ছে। ভারতের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

পুনেতে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির (এনডিএ) ১৫০তম কোর্সের পাসিং-আউট প্যারেডের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেনারেল দ্বিবেদী বলেন, বর্তমানে যুদ্ধ সাময়িকভাবে বন্ধ থাকলেও সশস্ত্র বাহিনী উচ্চ সতর্কাবস্থায় রয়েছে এবং ভবিষ্যতের যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে।

সেনাপ্রধান বলেন, অপারেশন সিঁদুর এখনও চলমান। বর্তমানে যুদ্ধ সাময়িকভাবে বন্ধ রয়েছে। তাই ভারতীয় সেনাবাহিনী এবং তিন বাহিনীই অপারেশন সিন্ধুর ২.০-এর মতো পরিস্থিতি এলে তার জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে।

অপারেশন সিঁদুর থেকে পাওয়া শিক্ষার কথা উল্লেখ করে জেনারেল দ্বিবেদী বলেন, এই অপারেশন প্রমাণ করেছে যে ভারত একটি পরিমাপিত ও কার্যকর সামরিক জবাব দিতে সক্ষম। তিনি বলেন, এই অপারেশনটি সমন্বিত পরিকল্পনা, রিয়েল-টাইম ইন্টেলিজেন্স, নির্ভুল লক্ষ্যভেদ, শক্তিশালী বিমান প্রতিরক্ষা, সুরক্ষিত যোগাযোগ এবং বিভিন্ন ডোমেইনের মধ্যে পারস্পরিক সমন্বয়ের গুরুত্বকে রেখাপাত করেছে।

উল্লেখ্য ২০২৫ সালের এপ্রিলে পাহলগাম সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর, পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামোকে লক্ষ্য করে ওই বছরের মে মাসে অপারেশন সিঁদুর শুরু করেছিল ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়