শিরোনাম
◈ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : সংসদে মির্জা ফখরুল ◈ বিশ্বকাপকে কেন্দ্র ক‌রে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার ◈ ভারত-বাংলাদেশ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তায় এবার এআই নজরদারি: টহলে নামছে রোবট, ড্রোন ও স্মার্ট ফাইবার সেন্সর! ◈ চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেক সভায় ৫ উন্নয়ন প্রকল্প পাস, ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা ◈ খাদ্যের বিনিময়ে যৌন সম্পর্কের চাপ, তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন ভারতের ◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও)

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৫১ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েল উপকূলে পৌঁছেছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ইসরায়েল উপকূলে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধির অংশ হিসেবে এই বিশাল রণতরীটি মোতায়েন করা হলো। 

আজ শুক্রবার উত্তর ইসরায়েল উপকূলে এটি অবস্থান নেয়। এর আগে থেকেই ওই অঞ্চলে ইউএসএস আব্রাহাম লিঙ্কন নামের আরেকটি বিমানবাহী রণতরী মোতায়েন ছিল। ফলে এই অঞ্চলে এখন মার্কিন নৌবাহিনীর দ্বৈত উপস্থিতি তৈরি হলো। 

মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দেশটিকে একটি চুক্তিতে আসতে বাধ্য করতেই ট্রাম্প এই রণকৌশল অবলম্বন করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের একদিন পরই ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, ইরানকে অবশ্যই একটি চুক্তিতে আসতে হবে। তিনি সতর্ক করে বলেন, কোনো সমঝোতায় না পৌঁছালে পরিস্থিতি ইরানের জন্য অত্যন্ত ভয়াবহ বা ট্রমাটিক হয়ে উঠবে। গত বছর জুলাইয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রসঙ্গ টেনে তিনি জানান, আলোচনা সফল না হলে তারা দ্বিতীয় পর্যায়ের কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন। 

এদিকে মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘ সময় পরিবারের থেকে দূরে থাকা নৌ সেনাদের জন্য ত্যাগের বিষয় হলেও প্রস্তুতির সর্বোচ্চ পর্যায়ে থেকেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়