শিরোনাম
◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান ◈ প্রতিকূলতা জয় করে দৃশ্যমান বামনী ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ ◈ জুলাই থেকেই আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল, বাজেটে নেই আলাদা বরাদ্দ ◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৫ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্ধ্রপ্রদেশে ভারতীয় মুসলিমকে বাংলাদেশি তকমা দিয়ে পিটিয়ে হত্যা

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার এক মুসলিম শ্রমিককে অন্ধ্রপ্রদেশে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার রাতে তাকে মুসলিম পরিচয়ের কারণে বাংলাদেশি আখ্যা দিয়ে চুরির অভিযোগ তুলে নির্মম নির্যাতন চালানো হয়।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) ভারতীয় মিডিয়া টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, ভারতে বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে চলমান সহিংসতার এটি সর্বশেষ ঘটনা।

নিহত ব্যক্তির নাম মঞ্জুর আলম লস্কর। বয়স ৩২ বছর। অন্ধ্রপ্রদেশের কোমারোলু এলাকায় হিন্দুত্ববাদী উগ্রবাদীরা তাকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ উঠেছে।

মঞ্জুর আলম লস্করের বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার রঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের বিষ্ণপুর গ্রামে। তিনি দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে অন্ধ্রপ্রদেশে জরির কাজ করতেন।

দীর্ঘদিন সেখানে বসবাস করায় স্থানীয়দের কাছে তিনি পরিচিত ছিলেন। তা সত্ত্বেও হিন্দুত্ববাদীরা তাকে বাংলাদেশি বলে আখ্যা দিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছিল বলে পরিবারের অভিযোগ।

মঞ্জুরের পরিবারের সদস্যদের দাবি, হত্যার আগে তাকে অপহরণ করা হয় এবং মুক্তিপণ হিসেবে ২৫ হাজার রুপি দাবি করা হয়। তার স্ত্রী জানান, গত মঙ্গলবার একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়। পরে তারা ৬ হাজার রুপি জোগাড় করতে সক্ষম হলেও বুধবার জানতে পারেন, মঞ্জুরকে হত্যা করা হয়েছে।

এই হত্যাকাণ্ডে জড়িত উগ্রবাদীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে মঞ্জুরের পরিবার। এ বিষয়ে তারা পশ্চিমবঙ্গ সরকারের সহায়তা কামনা করেছে। সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়