শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৫ বিকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাড়ে তিন বছরে ৪৫ হাজার ময়না পাখি আটক করেছে কাতার

পারস্য উপসাগরের ছোট্ট দেশ কাতার এবার অতিষ্ঠ হয়ে ময়না পাখির বিরুদ্ধে অভিযানে নেমেছে। দেশটির পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় জানিয়েছে, ২০২২ সাল থেকে ময়না পাখির বিরুদ্ধে কর্মসূচি শুরু হয়েছে। ২০২৫ সালের মধ্য পর্যন্ত ৪৫,০০০ 'আক্রমণাত্মক' ময়না পাখি ধরতে সক্ষম হয়েছে তারা।

মঙ্গলবার মন্ত্রণালয়ের কর্মকর্তা সালেহ আল-ইয়াফায়ি জানান, এই অভিযানটি ৪৫টি নির্দিষ্ট স্থানে ৭৩১টি খাঁচা ব্যবহার করে পরিচালিত হয়েছে। আগামী মাসগুলোতে আরও কিছু স্থানে কার্যক্রম বাড়ানো হবে।

সালেহ আল-ইয়াফেই জনগণকে এ বিষয়ে সহায়তা করারও অনুরোধ করেছেন। তিনি ময়না পাখির কোনো দল লক্ষ্য করলে হটলাইনে দ্রুত যোগাযোগ করার অনুরোধ করেছেন। পাশাপাশি গাছগুলো যথাযথভাবে ছাঁটাই করতে ও দেয়ালের গর্তগুলো পূরণ করতে পরামর্শ দিয়েছেন। যাতে এই পাখিরা বাসা বানাতে না পারে।

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, ময়না পাখি স্থানীয় পরিবেশের জন্য ঝুঁকি সৃষ্টি করেছে। তাদের কারণে স্থানীয় প্রজাতির পাখি, কৃষিজ ফসল এবং মানুষের মধ্যেও সংক্রামক রোগ ছড়িয়ে পড়ছে। এছাড়া পাখির দল দেশটির পরিবেশের ভারসাম্যকেও ঝুঁকির মধ্যে ফেলেছে।

সূত্র: গালফ টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়