শিরোনাম
◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:৫২ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তর কোরিয়ার কাছে ক্ষমা চাওয়ার কথা ভাবছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং বলেছেন, সীমান্ত উত্তেজনা উসকে দেওয়ার ঘটনায় তার পূর্বসূরি যে ভূমিকা রেখেছিলেন, সে কারণে পিয়ংইয়ংয়ের কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি তিনি বিবেচনা করছেন।

লি বুধবার বলেন, সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে গত মাসে যে অভিযোগপত্র দেওয়া হয়েছে, তার পরিপ্রেক্ষিতে একটি ক্ষমা প্রার্থনা সমীচীন হতে পারে। প্রসিকিউটরদের অভিযোগ, ইউন উত্তর কোরিয়ার ওপর প্রচারপত্র বহনকারী ড্রোন উড়ানোর নির্দেশ দিয়েছিলেন—যার উদ্দেশ্য ছিল উত্তেজনা সৃষ্টি করে নিজের রাজনৈতিক সমর্থন বাড়ানো।

এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন সিউল ইউনের ব্যর্থ সামরিক আইন (মার্শাল ল) ঘোষণার বার্ষিকী পালন করছে—যেটিও অনুরূপ উদ্দেশ্য থেকেই নেওয়া হয়েছিল, কিন্তু তার বদলে দক্ষিণ কোরিয়াকে গভীর সংকটে ঠেলে দেয়।

প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই লি পিয়ংইয়ংয়ের সঙ্গে সংলাপের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে এখন পর্যন্ত উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সেই প্রস্তাবগুলো উপেক্ষা করে যাচ্ছেন।

লি সিউলে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার মনে হয় আমার ক্ষমা চাওয়া উচিত, কিন্তু প্রকাশ্যে তা বলতে দ্বিধা বোধ করছি।’

তিনি আরো বলেন, ‘আমি আশঙ্কা করছি, আমি যদি সেটা বলি, তাহলে সেটিকে আদর্শিক লড়াইয়ের অস্ত্র হিসেবে ব্যবহার করা হতে পারে, কিংবা আমাকে উত্তর কোরিয়াপন্থী বলে অভিযুক্ত করা হতে পারে।’

উত্তর কোরিয়া ২০২৪ সালের অক্টোবর মাসে অভিযোগ করে, ইউন সরকারের অধীনে তাদের রাজধানী পিয়ংইয়ংয়ের আকাশসীমায় তিনবার ড্রোন উড়িয়ে প্রচারপত্র ফেলা হয়েছিল।

দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম সোমবার জানিয়েছে, সাবেক প্রশাসনের সময় সেনাবাহিনী সীমান্ত পেরিয়ে প্রচারপত্র বহনকারী বেলুনও উড়িয়েছিল।

সূত্র : আলজাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়