মনিরুল ইসলাম : সুপারষ্টার শাকিব খানকে বির্তক যেনো পিছুই ছাড়ছে না। গত ঈদুল ফিতরে ঈদের ছবি প্রিন্স নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। অনুমোদনহীন দৃশ্য থাকায় প্রিন্স ছবির সেন্সর সার্টিফিকেশন সনদ স্থগিত করা হয়। যদিও পরে ছবিটি প্রদর্শনের অনুমতি দেওয়া হয়।
এবার ঈদুল আজহা ঈদ ছবি শাকিব খান অভিনীত ' রকষ্টার ' মুক্তি পায়। এ নিয়েও রয়েছে নানা কথা। তার ভক্তরা বিভক্ত কেউ বলছেন মোটামুটি আবাট কেউ টিকেটের টাকা ফেরত চাইছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেষে রিভিউতে বলছেন।
এদিকে, শাকিব খান সিনেমার প্রতি উদাসীন বলে মন্তব্য করেছে বাংলাদেশ চলচ্চিত্র হল মালিক সমিতির সাবেক সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলায় অবস্থিত লায়ন সিনেমাস এর কর্নধার মির্জা আব্দুল খালেক। তিনি ঢাকাই চলচ্চিত্রের একজন ডাকসাইটের প্রযোজকও। পুরনো ঢাকার লায়ন সিনেমা হল ছিলো তাদের পারিবারিক সিনেমা হল। যা এখন সিনেপ্লেক্সে রূপান্তরিত হয়ে কেরানীগঞ্জে লায়ন সিনেমাস নামে চলছে।
তিনি আলাপকালে বলেন, সিনেমার প্রতি শাকিবের উদাসীনতা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। শাকিবের সাথে আমার দেখা হলে শাকিবকে বলবো তুমি এইসব ফাছলামি বন্ধ করো।
মির্জা আব্দুল খালেক বলেন, 'রকষ্টার' এর প্রমোশনে তো কোন অভাব ছিলো না। প্রায় ২ মাস ধরে তারা নানা ভাবে টিভি সহ নানা মিডিয়ায় রকষ্টার এর প্রমোশন করেছে। প্রমোশনের কমতি ছিলো না। যা ঈদের অন্য ছবির বেলায় দেখা যায়নি।
তিনি বলেন, তবে আমি বলবো ছবি প্রপারলি তৈরি হয়নি। গত ঈদের সময় আপনাদের অভিজ্ঞতা আছে । চাঁদরাতের দিন ছবির শুটিং হয়েছে। এভাবে কি ছবি হয়।
শাকিবকে প্রশ্ন করে মির্জা খালেক বলেন, তুমি ঈদ ছাড়া ছবি দেওনা। না দাও। ভালো কথা। তবে ভালোভাবে সময় নিয়ে ছবিটি শেষ করো যাতে কোন ঝামেলা না হয়।
তিনি বলেন আমাদের আক্ষেপ আছে ঈদ ছাড়াও শাকিব আরও ২ টি ছবি দিক। আমাদের এমন নায়কের কাছে থেকে আমাদের এই চাওয়াটা থাকতেই পারে। তারপরও শুধু ঈদে বছরে দুটি ছবি শাকিব খান দেয়। তাও প্রপারলি দেয় না। এভাবে কি ইন্ডাস্ট্রি বাঁচবে।