শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২০ মে, ২০২৬, ০৬:১২ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম পোষ্টার প্রকাশ, ঈদে আসবে বাঙালির জনপ্রিয় গোয়েন্দা ও স্পাই চরিত্র ‘মাসুদ রানা’

মনিরুল ইসলাম : অবশেষে সব জটিলতা কাটিয়ে আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ‘মাসুদ রানা’
সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক আব্দুল আজিজ।

তিনি জানান, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সিনেমার পর্দায় আসতে যাচ্ছে বাঙালির জনপ্রিয় গোয়েন্দা ও স্পাই চরিত্র ‘মাসুদ রানা’। গতকাল মঙ্গলবার বিকালে  প্রকাশ পেয়েছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির প্রথম অফিসিয়াল পোস্টার।

পোস্টার প্রকাশ করে জাজ মাল্টিমিডিয়া লিখেছে, “বইয়ের পাতা থেকে এবার সেলুলয়েডের পর্দায় ‘মাসুদ রানা’! বাঙালি পাঠকের হৃদয়ে রোমাঞ্চের ঝড় তোলা সেই চিরচেনা ‘মাসুদ রানা’ ফিরছে একদম চেনা রূপে। সেবা প্রকাশনীর সেই ক্লাসিক বইয়ের প্রচ্ছদের আদলে তৈরি হলো সিনেমার প্রথম অফিসিয়াল পোস্টার।

এদিকে, ২০২০ সালে জাজ মাল্টিমিডিয়া জনপ্রিয় লেখক কাজী আনোয়ার হোসেনের সৃষ্টি ‘মাসুদ রানা’ চরিত্র নিয়ে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেয়।

এরপর ২০২৩ সালে ‘এমআর-৯: ডু অর ডাই’ মুক্তি পেলেও পরিচালক সৈকত নাসিরের ‘মাসুদ রানা’ সিনেমাটি বিভিন্ন কারণে আটকে ছিল।

আব্দুল আজিজ আলাপকালে জানান, কাজী আনোয়ার হোসেন নিজেই সিনেমার চিত্রনাট্য অনুমোদন করেছিলেন।পাশাপাশি গল্পটিকে বড় পর্দায় তুলে ধরতে কোনো ধরনের কার্পণ্য করা হয়নি বলেও দাবি করেন তিনি। 

তিনি বলেন, এটি জাজ মাল্টিমিডিয়ার অন্যতম ব্যয়বহুল সিনেমা।

সিনেমাটির বেশির ভাগ শুটিং শেষ হয়েছিল প্রায় পাঁচ বছর আগেই। পরে একটি গান ও কয়েকটি দৃশ্যের কাজ বাকি থাকায় মুক্তি পিছিয়ে যায়। সম্প্রতি সেই কাজও শেষ হয়েছে। ঈদুল আযহায় মুক্তি দেওয়া হবে। সকল প্রস্তুতি চলছে। আশাকরি দর্শকরা সিনেমাটি দেখে মাসুদ রানা যুগে ফিরে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়