শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে লিমন–বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ০৮:২৭ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারীদের ‘ট্রফি’ বলা নিয়ে কড়া জবাব প্রীতি জিনতার

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই গ্যালারিতে পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিনতার প্রাণবন্ত উপস্থিতি। দলের জয়ে যেমন তিনি উচ্ছ্বসিত হন, তেমনি হারলে বিষণ্ণতা গ্রাস করে তাকে। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে পাঞ্জাব কিংসের ‘ট্রফি’ বলে অভিহিত করে তির্যক মন্তব্য করেন এক নেটিজেন। এমন মন্তব্যে চুপ থাকেননি তিনি। 

এক্স-এ (সাবেক টুইটার) ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছিলেন প্রীতি। সেখানে তাকে ‘ট্রফি’ হিসেবে বর্ণনা করা একটি মন্তব্যের জবাবে অভিনেত্রী সাফ জানান, কেন নারীদের এমন তকমা দেওয়া সমস্যাজনক।

প্রীতি তার প্রতিক্রিয়ায় বলেন, ‘ধন্যবাদ, এটা হয়তো খুব মিষ্টি কথা, কিন্তু সত্যি বলতে গেলে কোনো নারীই ট্রফি হতে চায় না। ট্রফি কেনা যায়, নারীদের নয়! ট্রফি রাখা হয় কাঁচের আলমারিতে। আর একজন নারীর জায়গা কাঁচের আলমারিতে নয়, বরং আপনার জীবনে এবং আপনার হৃদয়ে।’

নারীর সম্মান ও মর্যাদা নিয়ে প্রীতির এমন সময়োপযোগী মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা তার এই দৃঢ় অবস্থানের প্রশংসা করে বলছেন, বিনোদন জগতের বাইরেও তিনি একজন সচেতন ও বলিষ্ঠ ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন।

একই প্রশ্নোত্তর পর্বে প্রীতি কথা বলেছেন তার আসন্ন সিনেমাগুলো নিয়েও। দীর্ঘদিন পর পর্দায় ফেরা প্রসঙ্গে তিনি জানান, ‘লাহোর ১৯৪৭’ সিনেমাটি নিয়ে তিনি বেশ উত্তেজিত। তিনি বলেন, ‘আমি সব সময়ই একটি পিরিয়ড ড্রামায় কাজ করতে চেয়েছিলাম। রাজ কুমার সন্তোষীর মতো গুণী পরিচালক এবং সানি দেওলের সঙ্গে কাজ করাটা আমার জন্য সব সময় আনন্দের।’

এছাড়া নিজের আরেকটি কাজ ‘ভাইব’ নিয়ে প্রীতি বলেন, ‘এটি অত্যন্ত মজার ও হালকা মেজাজের একটি ছবি। ‘লাহোর ১৯৪৭’-এর মতো গম্ভীর ঘরানার কাজের পর এই ছবিটিতে অভিনয় করে আমি বেশ আনন্দ পেয়েছি।’

ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের ব্যস্ততার মাঝেও নারীর মর্যাদা নিয়ে প্রীতির এই জোরালো প্রতিবাদ বিনোদন পাড়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রীতির ভাষ্যমতে, নারীকে প্রদর্শনের বস্তু হিসেবে নয় বরং সম্মানের সঙ্গে মূল্যায়ন করাটাই প্রকৃত বুদ্ধিমত্তার পরিচয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়