শিরোনাম
◈ ইরানের ইউরেনিয়াম জব্দে গোপন অভিযান, দখলে সেনা পাঠাতে চান ট্রাম্প, আলোচনায় খার্গ দ্বীপও ◈ এনসিপির ‘নারীশক্তি’র আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে আছেন যারা ◈ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ নিচ্ছে না জামায়াত ◈ নিউক্যাসলকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার সিটি ◈ এবার ওয়ার্ক পারমিট ভিসা চালু নিয়ে সুখবর দিল যে দেশ ◈ আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি ◈ ‌বিলবাও‌য়ের বিরু‌দ্ধে বার্সেলোনার ঘাম ঝরানো জয় ◈ বাংলাদেশে তেলের মজুত এশিয়ার মধ্যে সর্বনিম্ন ◈ তেহরান বিমানবন্দরে ১৬টি বিমান ধ্বংস করা হয়েছে: ইসরায়েল ◈ ইরানি নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ১১:৫১ দুপুর
আপডেট : ০৮ মার্চ, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

৬৬ বছর বয়সে কি সত্যিই মা হতে চলেছেন অভিনেত্রী নীনা গুপ্তা?

বলিউড অভিনেত্রী নীনা গুপ্তাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি দেখে অনেকে দাবি করছেন, ৬৬ বছর বয়সে নাকি মা হতে চলেছেন এই অভিনেত্রী। যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি তিনি।

বলিউডে তিনিই সম্ভবত প্রথম অভিনেত্রীদের একজন, যিনি সমাজের নানা বাধা পেরিয়ে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে মেয়েকে বড় করেছেন।

তাঁর মেয়ে মাসাবা গুপ্তার জন্মের সময় ব্যাপক আলোচনা ও সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। তবে সময়ের সঙ্গে সেই সব বিতর্ক এখন অতীত। মাসাবা এখন নিজের সংসারে ব্যস্ত, তাঁর নিজেরও সন্তান রয়েছে। অন্যদিকে নীনা গুপ্ত ৪৯ বছর বয়সে ব্যবসায়ী বিবেক মেহরাকে বিয়ে করেন।

সম্প্রতি হায়দরাবাদে দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে স্বামীকে নিয়ে উপস্থিত ছিলেন নীনা। সাদা রঙের সিল্ক শাড়ি ও হল্টারনেক ব্লাউজে দেখা যায় তাঁকে।

সেই অনুষ্ঠানের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় জল্পনা। কেউ কেউ ছবিতে অভিনেত্রীর স্ফীতোদর লক্ষ্য করেছেন বলে দাবি করেন।

এরপরই নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে—৬৬ বছর বয়সে কি সত্যিই মা হতে চলেছেন নীনা?
এ নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়াও দেখা গেছে। কেউ বিস্ময় প্রকাশ করে লিখেছেন, “এই বয়সে মা হতে চলেছেন নীনা!” আবার কেউ মন্তব্য করেছেন, “ওঁর জীবন, ওঁর সিদ্ধান্ত! আপনারা নাক গলাচ্ছেন কেন?”

তবে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি নীনা। ফলে আপাতত এই খবরকে ঘিরে জল্পনাই চলছে নেটদুনিয়ায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়