শিরোনাম
◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ পানি সংকটে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, বন্ধ ৩ ইউনিট ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান ◈ প্রতিকূলতা জয় করে দৃশ্যমান বামনী ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ ◈ জুলাই থেকেই আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল, বাজেটে নেই আলাদা বরাদ্দ ◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৪ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪০ লাখ রুপির প্রতারণার অভিযোগকে ভিত্তিহীন দাবি করে মুখ খুললেন পলাশ মুচ্ছল

ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে ভাঙার বিতর্ক কাটিয়ে নতুন ছবির কাজ শুরু করেছিলেন সুরকার পলাশ মুচ্ছল। কিন্তু এবার তাঁর বিরুদ্ধে ওঠেছে আর্থিক প্রতারণার অভিযোগ।

স্মৃতির বন্ধু ও মারাঠী ছবির প্রযোজক বৈভব মানে অভিযোগ করেছেন, পলাশ তাঁর থেকে ৪০ লাখ রুপি নিয়েও ফেরত দেননি। 

অভিযোগে বলা হয়েছে, পলাশ ও বৈভব একসঙ্গে ‘নাজারিয়া’ ছবিটি করেছিলেন; পলাশ ছবির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে ছিলেন এবং ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তবে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ছবি মুক্তি পায়নি এবং টাকা ফেরত দেওয়ার বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এবার সেই অভিযোগ প্রসঙ্গে মুখ খুলেছেন পলাশ। অভিযোগটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। 

ইনস্টাগ্রামে তিনি লেখেন, “সাংলির বৈভব মানে আমার বিরুদ্ধে সমাজমাধ্যমে যে অভিযোগগুলো তুলে ধরেছেন, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং তথ্যগত দিক থেকেও ত্রুটিপূর্ণ।

আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং খারাপ উদ্দেশ্য নিয়েই এই অভিযোগগুলো আনা হয়েছে।”
এই অভিযোগের জবাব দেওয়ার পাশাপাশি হুঁশিয়ারিও দিয়েছেন পলাশ। তিনি লেখেন, “আমার আইনজীবী শ্রেয়াংশ মিঠা বিষয়টি খতিয়ে দেখছেন, আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়