শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৫ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুটিং সেটে গুরুতর দুর্ঘটনা, অস্ত্রোপচারের পরও ক্যামেরার সামনে ইমরান হাশমি

২০২৫ সালটি বলিউডের জন্য যেন এক মিশ্র অনুভূতির বছর। একদিকে যেমন ‘ধুরন্ধর’-এর মতো ব্লকবাস্টার ছবি প্রেক্ষাগৃহ কাঁপিয়েছে, অন্যদিকে ধর্মেন্দ্র ও আসরানীর মতো কিংবদন্তি তারকাদের হারিয়েছে মায়ানগরী। শোকের এই আবহ কাটতে না কাটতেই এবার দুঃসংবাদ এলো অভিনেতা ইমরান হাশমিকে নিয়ে। রাজস্থানে শুটিং করতে গিয়ে গুরুতর দুর্ঘটনার শিকার হয়েছেন এই অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, রাজস্থানে ‘আওয়ারাপন ২’ ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন হাশমি। সেখানে একটি উঁচু স্থানে অ্যাকশন দৃশ্যের শুটিং করার সময় হঠাৎ করেই তার পেটের পেশি ছিঁড়ে যায়। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে, শরীরের ভেতরে অভ্যন্তরীণ রক্তপাত শুরু হয়।

বিষয়টি টের পাওয়া মাত্রই তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জরুরি ভিত্তিতে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচার সফল হলেও চিকিৎসকরা তাকে কড়া বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। 

তবে হাশমি পেশাদারিত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। তার অনুপস্থিতিতে শুটিং বন্ধ থাকলে প্রযোজকের বিশাল অংকের লোকসান হবে এই চিন্তা থেকে তিনি বিশ্রামের বদলে কাজে ফেরার সিদ্ধান্ত নেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতার একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, পেটে ব্যান্ডেজ নিয়ে অত্যন্ত শারীরিক অস্বস্তির মধ্যেও গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করে যাচ্ছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ মেনে শুটিংয়ের ফাঁকে ফাঁকে তিনি নিজের যত্ন নিচ্ছেন এবং কড়া ডায়েট ও ওষুধের ওপর রয়েছেন। সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়