শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ১০:২০ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালমানের জন্মদিনে ভক্তদের জন্য বড় চমক!

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান তার তুলনা শুধু তিনি নিজেই। বলিউড যেন তার সিনেমায় আরও বেশি প্রাণ ফিরে পায়। তার নতুন সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’-এর শুটিং সদ্য শেষ হতে না হতেই আরও এক নতুন সিনেমার গুঞ্জন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, ভাইজানের জন্মদিনেই নাকি বহু প্রতীক্ষিত ‘কিক ২’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। যদিও এ খবরে সিলমোহর দেননি সিনেমার টিমের তরফে কেউ-ই। কিন্তু ‘কিক ২’ ঘিরে বাড়ছে উত্তেজনার পারদ। এর আগে 'কিক' সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ।

এর আগে ২০২৪ সালে ‘সিকান্দার’ সিনেমার শুটিং চলাকালীন ‘কিক ২’ সিনেমার কথা ঘোষণা করেছিলেন সাজিদ নাদিয়াদওয়ালা, ২০২৫ সালে শুরু হবে সেই সিনেমার শুটিং। আর সেই সিনেমার জন্য হাতে যথেষ্ট সময় নিয়েই কাজ শুরু করবেন বলে জানিয়েছিলেন তিনি। কারণ ‘কিক ২’ তার বহু প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে একটি। এবার সেই সিনেমার ঘোষণা নিয়ে উত্তেজনার পারদ চড়ছে ফের। আগামী ২৭ ডিসেম্বর, সালমানের জন্মদিনেই নাকি সেই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলেও গুঞ্জন ওঠে।

অন্যদিকে এ সিনেমার নায়িকা বাছাই পর্বও উঠে এসেছে চর্চায়। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কিক’ সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করেছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। কিন্তু এবার ‘কিক ২’ সিনেমার সিক্যুয়েলে তাকে দেখা যাবে না।

কারণ জ্যাকুলিনের জায়গায় দেখা যেতে পারে কৃতি শ্যাননকে। যদি সব কিছু পরিকল্পনামাফিক এগোয় তাহলে এই সিনেমায় দর্শক প্রথমবার পাবেন সালমান-কৃতি শ্যানন জুটিকে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়