শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৪ রাত
আপডেট : ১৫ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী বছর পূজায় বক্স অফিসে মুখোমুখি লড়াইয়ে নামবেন দেব-জিৎ?

চলতি বছর শেষের পথে। এরইমধ্যে টালিউডে তৈরি করা হয়ে গেছে নতুন বছরের সিনেমা ক্যালেন্ডার। যাতে দেখা যাচ্ছে, আগামী বছরই প্রেক্ষাগৃহে মুখোমুখি লড়াইয়ে নামবেন টালিউড অভিনেতা দীপক অধিকারী দেব ও জিতেন্দ্র মদনানী জিৎ।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর) বৈঠকে বসেন ফেডারেশন এবং ইমপার সদস্যরা।

বৈঠকে উপস্থিত ছিলেন পিয়া সেনগুপ্ত, স্বরূপ বিশ্বাসসহ ইন্ডাস্ট্রির পরিচালক এবং প্রযোজকেরা। বৈঠকের পরে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, আগামী বছর পূজা এবং বড়দিনের সিনেমা চূড়ান্ত হয়েছে।

আরও জানানো হয়, উৎসবের সময় বিগ বাজেটের সিনেমাগুলোই মুক্তি পাবে। তবে কবে, কোন সিনেমা মুক্তি পাবে তার কিছুই এখনও চূড়ান্ত হয়নি।

এদিকে বিশ্বস্ত্র সূত্র বলছে, পূজা এবং বড়দিন মিলিয়ে আগামী বছর টালিউডে তিনটির বদলে চারটি সিনেমা মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, বৈঠকের পরিকল্পনামতো এগোলে পূজায় দেব এবং জিতের সিনেমা একসঙ্গে মুক্তি পেতে পারে। 

সূত্র: সময় 

  • সর্বশেষ
  • জনপ্রিয়