শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩৭ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় পৌঁছানোর পর পাকিস্তানি ব্যান্ড কাভিশের কনসার্ট স্থগিত

‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ শীর্ষক কনসার্টে অংশ নিতে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছায় পাকিস্তানি ব্যান্ড কাভিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইড এলাকায় আয়োজিত হওয়ার কথা ছিল এই অনুষ্ঠান। তবে শেষ মুহূর্তে ভেন্যুর অনুমতি না পাওয়ায় কনসার্টটি স্থগিত করেছে আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েভ কমিউনিকেশনস।

আয়োজকদের দাবি, সব ধরনের প্রস্তুতি-ভেন্যু, কাগজপত্র, শিল্পীদের পারিশ্রমিক ও প্রয়োজনীয় অনুমতির বেশ কিছু জটিলতা অতিক্রম করা সত্ত্বেও দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় কনসার্ট পুনঃনির্ধারণের পরামর্শ দেওয়া হয়। তাই অনুষ্ঠানটি বাতিল নয়, কেবল স্থগিত করা হয়েছে বলে জানান তারা।

এই কনসার্টে কাভিশ ছাড়াও বাংলাদেশের শিরোনামহীন, মেঘদলসহ আরও কয়েকজন শিল্পীর পারফর্ম করার কথা ছিল। এরই মধ্যে কাভিশ ঢাকায় পৌঁছানোর পর তাদের বিমানবন্দরের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে আয়োজক

এর আগের দিন বৃহস্পতিবার কাভিশ ঢাকায় পৌঁছানোর পর ব্যান্ড সদস্যদের বিমানবন্দরের কয়েকটি ছবি প্রকাশ করে আয়োজকরা সামাজিক মাধ্যমে জানায় যে ব্যান্ডটি দেশে এসে গেছে। পরে কনসার্ট স্থগিত হওয়ার বিষয়ে ব্যান্ডটির পক্ষ থেকেও একটি ভিডিও বার্তা প্রকাশ করে আয়োজক প্রতিষ্ঠান।

একই সঙ্গে প্রকাশ করা হয়েছে কাভিশের পাঠানো একটি ভিডিও বার্তাও, যেখানে দলটি দুঃখ প্রকাশ করেছে।

সূত্র: সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়