শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ১২:০৭ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন শাহরুখ খান

সোমবার (২ নভেম্বর) ছিল বলিউড বাদশা শাহরুখ খানের ৬০তম জন্মদিন। প্রিয় তারকাকে এক ঝলক দেখার আশায় এদিন সকাল থেকেই প্রতিবছরের মতো শাহরুখ ভক্তরা তার বাড়ি মান্নাতের সামনে জড়ো হয়েছিল। কিন্তু এবছর সেই আশা পূরণ হয়নি।

প্রতি বছর নিজের জন্মদিনে মান্নাতের বারান্দায় এসে হাত নাড়েন কিং খান, ভক্তদের ফ্লায়িং কিস দেন, কিন্তু এবার তিনি এমনটা করতে পারেননি।

কারণ বর্তমানে স্ত্রী-সন্তানদের নিয়ে আলিবাগে রয়েছেন শাহরুখ। তাই আগে থেকেই জল্পনা চলছিল—এবার কি তবে মান্নাতের সেই আইকনিক দৃশ্য দেখা যাবে না? শেষমেশ তাই-ই ঘটল।

নিজের এক্স অ্যাকাউন্টে শাহরুখ নিজের ভক্তদের উদ্দেশে দুঃখপ্রকাশ করে লিখেছেন, ‘কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে নিরাপত্তাজনিত কারণে আমি বাইরে এসে আপনাদের সঙ্গে দেখা করতে পারব না। ভিড় নিয়ন্ত্রণের সমস্যা থাকায় সবার নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও লেখেন, ‘আমি সত্যিই দুঃখিত। আশা করি আপনারা বুঝবেন। বিশ্বাস করুন, আমি আপনাদের দেখা পাওয়াকে আপনাদের চেয়েও বেশি মিস করব।’

শেষে কিং খান ভক্তদের প্রতি ভালোবাসা জানিয়ে বলেন, ‘আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম আপনাদের সঙ্গে দেখা করে এই ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য। সবাইকে অনেক ভালোবাসা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়