শিরোনাম
◈ উত্তরায় রিকশাচালক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও শপিং কমপ্লেক্স ভাঙচুর (ভিডিও) ◈ গাজায় ইসরাইলি বিমান হামলায় ৯ পুলিশসহ ১৩ জনের মৃত্যু ◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬, ০২:২৯ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২৬, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাড়াবাসা থেকে জাবি ছাত্রীর লাশ উদ্ধার, পুলিশ বলছে ‘হত্যাকাণ্ড’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পার্শ্ববর্তী এলাকা থেকে মাথায় আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত অবস্থায় শারমিন জাহান নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ইসলামনগর এলাকার একটি ভাড়াবাসা থেকে তাকে প্রথমে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে এ ঘটনাকে হত্যাকাণ্ড মনে করছে পুলিশ। এ নিয়ে তদন্ত শুরু করেছেও বলে জানিয়েছেন পুলিশের দায়িত্বরত কর্মকর্তা। 

শারমিন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের (৫১ ব্যাচ) শিক্ষার্থী। তিনি ইসলামনগর এলাকার ওই বাসায় ভাড়ায় থাকতেন বলে জানা গেছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার (ওসি) বলেন, ‘ঘটনা শোনামাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, তাকে হত্যা করা হয়েছে। বর্তমানে লাশ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যে আমরা তদন্ত শুরু করেছি।’

শারমিনকে হাসপাতালে নেওয়া ফাহিম আল হাসান নিজেকে তার স্বামী হিসেবে পরিচয় দিয়ে বলেন, ‘বেলা ৩টার দিকে বাসায় গিয়ে শারমিনকে মাথায় রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। অচেতন অবস্থায় বাড়িওয়ালার সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

চিকিৎসকের বরাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, ‘ওই শিক্ষার্থীর মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়