শিরোনাম
◈ আজ দেশের ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে ম্যানসিটির আরও কাছে ম্যান‌চেস্টার ইউনাইটেড ◈ আবা‌সিক ক্যাম্পের জন্য দল ঘোষণা করলো বাফু‌ফে  ◈ উত্তরায় রিকশাচালক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও শপিং কমপ্লেক্স ভাঙচুর (ভিডিও) ◈ গাজায় ইসরাইলি বিমান হামলায় ৯ পুলিশসহ ১৩ জনের মৃত্যু ◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ১১:২৯ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিএসসিতে দুই নারী লাঞ্ছনার ঘটনায় ঢাবির তিন শিক্ষার্থী ৬ মাসের জন্য বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪শে ফেব্রুয়ারি ভোররাতে টিএসসি এলাকায় দু’জন ব্যক্তি ও দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেন।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শাহরিয়ার ইসলাম তুষার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের রাকিব আহমেদ এবং নৃবিজ্ঞান বিভাগের শাহরিয়ার তানজিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনার বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী শৃঙ্খলাভঙ্গের দায়ে তাদের ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়