শিরোনাম
◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার

প্রকাশিত : ৩০ মে, ২০২৬, ০৬:৩৯ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরাইলে মাদক কেনাবেচা বিরোধে দুপক্ষের  সংঘর্ষ, কিশোর নিহত

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনাবেচার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। (৩০ মে) শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের উত্তরপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রায়হান একই এলাকার মৃত ছোটন মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াবা কেনার জন্য দেওয়া টাকা নিয়ে দুই যুবকের মধ্যে প্রথমে বাক-বিতন্ডা শুরু হয়। পরে বিষয়টি নিয়ে স্থানীয় কয়েকজন মাদকবিরোধী যুবক প্রশ্ন তুললে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। একপর্যায়ে এই ঘটনাকে কেন্দ্র করে রাত সাড়ে ১২টার দিকে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের আঁধারে টর্চলাইটের আলোয় প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলতে থাকে, যা পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। সংঘর্ষের একপর্যায়ে দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন রায়হান। পরে তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, মাদক-সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে রায়হান নামে একজন নিহত হয়েছেন। তার পিঠের বাম পাশে বল্লমের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রয়েছে। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়