শিরোনাম
◈ আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ◈ ‘উগ্রবাদীদের শিক্ষা দিতে’ কুরবানিতে গরু না দেওয়ার আহ্বান মাওলানা মোহাম্মদ জাফর পাশার (ভিডিও) ◈ অবশেষে কাটলো সম্প্রচার জট, ভারতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ◈ দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে নারী-শিশু নির্যাতন বেড়েছে, বিচারহীনতা বন্ধে জরুরি পদক্ষেপ চায় ইউনিসেফ ◈ কলকাতায় বাংলাদেশি তারকাদের কাজে আপত্তি টলিউডের টেকনিশিয়ানদের, যা বললেন রুদ্রনীল ◈ যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড পদত্যাগ করলেন ◈ দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে ছুটি শুরু ◈ গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে বসে আর নয়, বিদেশিদের দেশে ফিরে আবেদন বাধ্যতামূলক! ◈ চার নতুন নিয়ম আস‌ছে বিশ্বকাপে, ম্যাচের চেহারা বদ‌লে যা‌বে!

প্রকাশিত : ২৩ মে, ২০২৬, ০৭:৪৬ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে অটোর চার্জারে বিদ্যুতের ছোবল, ঝরে গেল তিন বছরের তুবার প্রাণ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নে অটোরিকশার চার্জার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুবা (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে উপজেলার আব্দুল সিকদারের ডাঙ্গী গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত তুবা ওই গ্রামের বাসিন্দা সেক মিলনের মেয়ে। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল মেঝ সন্তান। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পাশেই একটি টিনশেড ঘরে তুবার দাদা সেক আবুল নিয়মিত অটোরিকশা চার্জ দিতেন। শনিবার সকালে পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত থাকাকালে শিশুটি খেলতে খেলতে ওই ঘরের ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর তুবার চাচাতো বোন, কলেজছাত্রী সুমনা, ঘরের মেঝেতে তাকে পড়ে থাকতে দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তিনি দ্রুত শিশুটিকে কোলে তুলে নেন এবং চিৎকার দিলে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসেন।

পরে গুরুতর অবস্থায় তুবাকে দ্রুত চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মাহামুদ তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, শিশুটির পিঠের তিনটি স্থানে পোড়া দাগ পাওয়া গেছে, যা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আলামত।

স্থানীয়দের অভিযোগ, বাড়িতে অটোরিকশা চার্জ দেওয়ার সময় অনেকেই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেন না। খোলা তার ও অসতর্ক সংযোগের কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে শিশুদের জন্য এসব বৈদ্যুতিক সংযোগ অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইকের চার্জারের বিদ্যুৎস্পৃষ্ট হয়েই শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়