শিরোনাম
◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ পানি সংকটে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, বন্ধ ৩ ইউনিট ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান ◈ প্রতিকূলতা জয় করে দৃশ্যমান বামনী ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ ◈ জুলাই থেকেই আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল, বাজেটে নেই আলাদা বরাদ্দ ◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ০৭:৩০ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে এয়ারগানের গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ কুড়িগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, এয়ারগানের গুলি ও বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল উদ্ধার হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

সূত্র জানায়, গত ১২ ঘণ্টায় কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের একটি আভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মোট ১৩ লাখ ১৩ হাজার ৭৫০ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে, গবাদিপশু, এয়ারগানের গুলি, শাড়ি, প্যান্ট পিস এবং ভারতীয় মদ।

বিজিবি সূত্র আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন। তারা চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, বলেন, সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়