শিরোনাম
◈ ইরানের ইউরেনিয়াম জব্দে গোপন অভিযান, দখলে সেনা পাঠাতে চান ট্রাম্প, আলোচনায় খার্গ দ্বীপও ◈ এনসিপির ‘নারীশক্তি’র আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে আছেন যারা ◈ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ নিচ্ছে না জামায়াত ◈ নিউক্যাসলকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার সিটি ◈ এবার ওয়ার্ক পারমিট ভিসা চালু নিয়ে সুখবর দিল যে দেশ ◈ আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি ◈ ‌বিলবাও‌য়ের বিরু‌দ্ধে বার্সেলোনার ঘাম ঝরানো জয় ◈ বাংলাদেশে তেলের মজুত এশিয়ার মধ্যে সর্বনিম্ন ◈ তেহরান বিমানবন্দরে ১৬টি বিমান ধ্বংস করা হয়েছে: ইসরায়েল ◈ ইরানি নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ১১:০৮ রাত
আপডেট : ০৮ মার্চ, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরল সীমান্তে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ২ আসামীসহ বিপুল পরিমাণ ভারতীয় স্কাফ সিরাপ জব্দ

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ২ আসামীসহ বিপুল পরিমাণ ভারতীয় স্কাফ সিরাপ আটক করা হয়েছে।

বিজিবি জানায়, শনিবার ভোর পৌনে ৬ টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ উপজেলার রামচন্দ্রপুর বিওপি এর একটি টহল দল এবং র‌্যাব এর যৌথ অভিযানে সীমান্ত পিলার ৩২৮/১-এস হতে আনুমানিক ২.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব বালান্দোর গ্রাম নামক স্থান হতে ২ জন আসামীসহ ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপ আটক করা হয়।

আটক আসামীদ্বয় উপজেলার ভান্ডারা ইউপি’র পূর্ব বালান্দোর গ্রমের মৃত-সাবেদুর রহমানের ছেলে তরিকুল ইসলাম (৩২) ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে  রনি আহমেদ (২২)। আটককৃত ২ আসামী এবং মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য এক লক্ষ ঊনিশ হাজার ছয়শত টাকা দেখানো হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়