শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাহিরপুরে হাউজবোটে অগ্নিকান্ড, পুড়ে গেছে সরঞ্জাম

নুর উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি : তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর এলাকায় ‘মাছরাঙা’ নামের একটি হাউজবোটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে হাউজবোটটির বেশ কিছু অংশ ও ভেতরের অধিকাংশ সরঞ্জাম পুড়ে গেছে। তবে এ সময় হাউজবোটে কোনো পর্যটক না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তাহিরপুর উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর বাজারের পূর্ব পাশে রক্তি নদীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রক্তি নদীতে নোঙর করে হাউজবোটটিতে মিস্ত্রি ও কর্মচারীরা মেরামতের কাজ করছিলেন। হঠাৎ হাউজবোটটির পেছনের অংশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং হাউজবোটটির বিভিন্ন অংশ গ্রাস করে। এ সময় আনোয়ারপুর বাজারের ব্যবসায়ীসহ আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। 

টাঙ্গুয়ার হাওরের পর্যটকবাহী নৌ সমিতির সভাপতি মো. রব্বানী জানান, আগুন লাগার পর স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নেভান। তবে হাউজবোটটির ভেতরের অধিকাংশ আসবাবপত্র ও সরঞ্জাম পুড়ে গেছে। 

বালিজুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, স্থানীয়দের সহযোগিতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়