শিরোনাম
◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ পানি সংকটে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, বন্ধ ৩ ইউনিট ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান ◈ প্রতিকূলতা জয় করে দৃশ্যমান বামনী ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ ◈ জুলাই থেকেই আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল, বাজেটে নেই আলাদা বরাদ্দ ◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৮ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জের হাওরে মুগ্ধতা ছড়াচ্ছে স্পাইডার ফ্লাওয়ার

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কামারাটিয়া এলাকায় চিরাতার বিলে সুন্দরের সমারোহ। শীতের মৌসুমে বিলজুড়ে দেখা মিলছে স্পাইডার ফ্লাওয়ার নামে একটি ফুলের। বিলটিকে সাজিয়ে তুলেছে এই ফুল। জনবসতির একটু দূরে হওয়ায় এতদিন ফুলপ্রেমীদের নজরে আসেনি বিলটি। অযত্নে অবহেলায় বেড়ে উঠলেও এই ফুলের সৌন্দর্য মুগ্ধতা ছড়াচ্ছে। সুন্দর্য উপভোগ করতে শহর থেকে প্রতিদিন শতশত পর্যটক নারী-পুরুষ ভিড় জমাচ্ছে এই ফুলের রাজ্যে। 

স্পাইডার ফ্লাওয়ারকে স্থানীয়ভাবে কাটাফুল, হুরহুরে বা মাকড়শা হুরহুরি ফুল নামেও ডাকা হয়। এর বৈজ্ঞানিক নাম Cleome hassleriana.. ফুল গাছটির সম্পূর্ণজুড়ে ছোট ছোট কাটায় ভরপুর, এর রং সাদা-বেগুনি এবং পাপড়ির রং সাদা-গোলাপি। ফুলটি দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং দক্ষিণপূর্ব ব্রাজিলের স্থানীয় প্রজাতি। এদের উচ্চতা ১৫০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে।

স্থানীয় বাসিন্দা মো. আহমেদ আমিনো বলেন, শীত মৌসুমে চিরাতার বিলে এই ফুলটি দেখা যায়। অগ্রহায়ণ মাস থেকে ফাল্গুনের মাঝামাঝি পর্যন্ত এখানে ফুলটির অস্তিত্ব থাকে। আর বর্ষা মৌসুমে বিলটি থাকে পানির নিচে। বর্ষায় বোঝার উপায় নেই যে পানির নিচেই লুকিয়ে আছে এক  অপরূপ সৌন্দর্যের আধার। বিলটি জনবসতি থেকে কিছুটা দূরে হওয়ায় এতদিন ফুলপ্রেমীদের নজরে আসেনি। বিভিন্ন মাধ্যমে জানতে পেরে এখন অনেকেই এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে আসছেন। কিশোরগঞ্জ হর্টিকালচার সেন্টারের উপপরিচালক বলেন, আমাদের দেশে সাধারণত এই ফুলটি হাওড় ও নদী এলকায় জন্মে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়