শিরোনাম
◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৮ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে ফ্ল্যাট বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরে একটি ভাড়া ফ্ল্যাট বাসা থেকে কালু প্রধান (৫৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে জীবননগর পৌরসভার শাপলাকলি পাড়ার একটি ফ্ল্যাট বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কালু প্রধান পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের মৃত আব্দুর রহিম প্রধানের ছেলে। তিনি জীবননগর বাজারের একজন ভুসিমাল ব্যবসায়ী ছিলেন। প্রায় চার বছর ধরে তিনি শাপলাকলি পাড়ায় একটি ভাড়া বাসায় একাকী বসবাস করে আসছিলেন।

নিহতের মেয়ে সালমা খাতুন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোবাইল ফোনে তার বাবার সঙ্গে তার মায়ের শেষ কথা হয়। এরপর শুক্রবার সারাদিন বাবার সঙ্গে কোনো যোগাযোগ না হওয়ায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারা মামা মাসুদ রানাকে ফ্ল্যাটে পাঠান। ফ্ল্যাটে গিয়ে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বাসার মালিক মোসলেম উদ্দিনের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। এ সময় খাটের ওপর কালু প্রধানকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে মৃত বলে নিশ্চিত করা হয়।

পরিবারের সদস্যদের ধারণা, ঘরের ভেতরে অবস্থানকালে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি স্ট্রোকজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের কন্যা সালমা খাতুন বাদী হয়ে জীবননগর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়