শিরোনাম
◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ১০:০৩ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেরানীগঞ্জের বাবুবাজারে বহুতল ভবনে আগুন: ৪২ জনকে জীবিত উদ্ধার, নিয়ন্ত্রণে সেনা-বিজিবিসহ ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট

ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় বহুতল ভবনের লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট। পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এদিকে ভবন থেকে ৪২ জনকে জীবিত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে প্রেস ব্রিফিং করেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী।

তিনি জানান, বেজমেন্ট থেকে আগুনের সুত্রপাত। যেখানে জুটের গোডাউন রয়েছে। ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এখনও যারা ভেতকে আটকা রয়েছেন তাদেরকে উদ্ধার করা হচ্ছে।

তাজুল ইসলাম বলেন, ‘ধোঁয়ার কারণে কাজ করতে বেগ পেতে হচ্ছে। ভবনের বেজমেন্টে থাকা গোডাউনের প্রতিটা সাটার ভেঙে কাজ করতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আগুন একটা জায়গায় রাখতে পেরেছি, যেন অন্য ভবনে না ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ৪২ জনকে উদ্ধার করেছি।’

আগুন লাগা ভবনে ক্যামিকেলের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই পরিচালক। সেইসঙ্গে বিস্ফোরণেরও কোনো আলামত পাননি বলেও জানান তিনি।

এদিন ভোর ৫টা ৩৭ মিনিটে বাবুবাজার এলাকার ওই বহুতল ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এটি মার্কেট কাম আবাসিক ভবন। নিচের অংশে জুট, পোশাকসহ বিভিন্ন জিনিস রয়েছে আর ওপরে আবাসিক।

সূত্র: সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়