শিরোনাম
◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায় 

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ০৭:১৫ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবনে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ যুক্তরাষ্ট্রপ্রবাসী নারী পাইলট

সুন্দরবনের ঢাংমারী ফরেস্ট অফিসের দক্ষিণ পাশের খালে ১৩ যাত্রীসহ একটি বোট উল্টে গেছে। এতে রিয়ান (৩০) নামের এক নারী নিখোঁজ হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী বিমান পাইলট বলে জানা গেছে।

শনিবার (৮নভেম্বর) দুপুর ১টার দিকে ১৩ জন যাত্রীবাহী একটি পর্যটকবাহী ইঞ্জিনচালিত নৌকা উল্টে যায়।

স্থানীয় সূত্র জানায়, ঢাংমারির ম্যানগ্রোভ হ্যাভেন নামের একটি রিসোর্ট থেকে পর্যটক দলটি করমজল ভ্রমণের উদ্দেশে রওনা দেয়। পথে একটি স্পিডবোট পাশ দিয়ে যাওয়ার সময় সৃষ্ট প্রবল ঢেউয়ে পর্যটকবাহী নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। নৌকায় থাকা যাত্রীদের চিৎকারে আশপাশের জেলেরা ও রিসোর্টকর্মীরা দ্রুত উদ্ধার অভিযানে অংশ নেন। তারা ১২ জন যাত্রীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও রিয়ান নামের এক নারী নিখোঁজ রয়েছেন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন, বন বিভাগ ও কোস্ট গার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান শুরু করেন।

সন্ধ্যা ৬টায় সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, এখনো নিখোঁজ পর্যটককে উদ্ধার করা যায়নি। কোস্ট গার্ড, বন বিভাগসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

তবে ম্যানগ্রোভ হ্যাভেন রিসোর্ট থেকে জানানো হয়, রিয়ান নামের কোনো পর্যটকের বুকিং ছিল না।

তা ছাড়া ইঞ্জিনচালিত নৌকা ডুবে যাওয়া এমনকি পর্যটক নিখোঁজেরও কোনো খবর তারা জানেন না।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনার পর থেকেই তাদের উদ্ধারকর্মীরা নিখোঁজ পর্যটককে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়