শিরোনাম
◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ১২:২৫ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক নবজাতক কন্যাশিশুকে ফেলে রেখে গেছেন তার স্বজনেরা। বৃহস্পতিবার সন্ধ্যায় শিশু ওয়ার্ডের এক বেডে নবজাতকটিকে রেখে পালিয়ে যান তারা।

শিশুটির বিছানার পাশে থাকা একটি বাজারের ব্যাগে ওষুধ, কাপড়চোপড়সহ একটি চিরকুট পাওয়া যায়, যাতে লেখা ছিল— ‘আমি মুসলিম, আমি একজন হতভাগী। পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম। দয়া করে কেউ নিয়ে যাবেন। বাচ্চার জন্মতারিখ ৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার।’

হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যা ছয়টার দিকে শিশুটিকে ভর্তি করা হয়। রেজিস্টারে তার মা ইনছুয়ারা, বাবা শাহিনুর, ঠিকানা আলাদিপুর, ফুলবাড়ী—এমন তথ্য লেখা হয়। হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক গোলাম আহাদ জানান, পঞ্চাশোর্ধ্ব এক দম্পতি নবজাতকটিকে নিয়ে এসে নিজেদের শিশুটির নানা-নানি হিসেবে পরিচয় দেন। চিকিৎসকরা শিশুটির মায়ের খোঁজ চাইলে তারা বলেন, মা নিচে আছেন। পরে মাকে আনতে যাওয়ার কথা বলে বেরিয়ে যান, কিন্তু আর ফেরেননি। কিছুক্ষণ পরই শিশু ওয়ার্ডের বাইরে এক বেডে নবজাতকটিকে পড়ে থাকতে দেখেন অন্যরা।

চিকিৎসক গোলাম আহাদ বলেন, নবজাতকটি স্বাভাবিক প্রসবের নির্ধারিত সময়ের আগে জন্মেছে, তবে এখন সুস্থ আছে। তাকে ওয়ার্মারে রাখা হয়েছে এবং ফটোথেরাপি দেওয়া হচ্ছে। হাসপাতালের অন্য মায়েদের কাছ থেকে শিশুটিকে বুকের দুধ খাওয়ানো হচ্ছে।

শুক্রবার দুপুরে খবরটি জানাজানি হলে শিশুটিকে দত্তক নিতে হাসপাতালে ভিড় করেন অনেকেই। কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির চিকিৎসা চলছে এবং দত্তক প্রক্রিয়া নিয়ে পরবর্তী সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিভাগ ও প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়