শিরোনাম
◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ০৭:১৩ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুলবাড়ীতে ইয়াবা, ট্যাপেন্টাডল, হেরোইন ও নগদ টাকাসহ যুবক আটক

মোঃ শাহজামাল শাওন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিভিন্ন ধরনের মাদক ও নগদ টাকাসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল (বাগমারা) গ্রামস্থ জনৈক সেলিমের মুদি দোকানের সামনে পাকা রাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম মোঃ মিঠু মিয়া (২৪)। তিনি ওই এলাকার মোঃ আবু তালেবের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার একটি বিশেষ টিম উক্ত এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন মিঠুকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনেই তার ব্যবহৃত আন্ডারওয়্যার এর ভেতর থেকে ১১ পিস ইয়াবা, ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির ১৬,৭২৫ টাকা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার বলেন,মাদকবিরোধী অভিযান আমাদের চলমান কার্যক্রমের অংশ। আটক মিঠু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন,মাদক নির্মূলে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়