শিরোনাম
◈ ইরানের ইউরেনিয়াম জব্দে গোপন অভিযান, দখলে সেনা পাঠাতে চান ট্রাম্প, আলোচনায় খার্গ দ্বীপও ◈ এনসিপির ‘নারীশক্তি’র আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে আছেন যারা ◈ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ নিচ্ছে না জামায়াত ◈ নিউক্যাসলকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার সিটি ◈ এবার ওয়ার্ক পারমিট ভিসা চালু নিয়ে সুখবর দিল যে দেশ ◈ আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি ◈ ‌বিলবাও‌য়ের বিরু‌দ্ধে বার্সেলোনার ঘাম ঝরানো জয় ◈ বাংলাদেশে তেলের মজুত এশিয়ার মধ্যে সর্বনিম্ন ◈ তেহরান বিমানবন্দরে ১৬টি বিমান ধ্বংস করা হয়েছে: ইসরায়েল ◈ ইরানি নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ০৭:৩০ বিকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিছিল নিয়ে যাওয়ার পথে ধানমন্ডি ৩২ নম্বরে ৪ আ.লীগ কর্মী গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল নিয়ে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে ফুল দিতে যাওয়ার সময় তিন নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (৭ মার্চ) সকালে ডিএমপির কলাবাগান থানাধীন স্কয়ার হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।  

গ্রেফতাররা হলেন- রুনা বেগম (৫০), জনতা বেগম (৬৫), আকছারী খানম উর্মি (১৮), সোহেল মিজি (৪৮)। 

পুলিশ সূত্রে জানা গেছে, স্কয়ার হাসপাতালের সামনে কলাবাগান থানা পুলিশের কিলো-২৬ নিয়মিত ডিউটি চলাকালীন সময়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা লক্ষ্য করেন তিনজন নারী ও একজন পুরুষ ফুলের তোড়া হাতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে যাচ্ছেন। পরিস্থিতি বিবেচনায় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদেরকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা ৩২ নম্বরের যাচ্ছেন বলে স্বীকার করেন। বর্তমান প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যে তাদেরকে নারী পুলিশের উপস্থিতিতে যথাযথ শালীনতা বজায় রেখে কলাবাগান থানায় নিয়ে আসা হয়। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার ওসি মো. ফজলে আশিক যুগান্তরকে বলেন, ফুলসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার পথে হাতেনাতে চারজনকে আটক করা হয়। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারদের রিমান্ডের আবেদন করা হবে। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রেফতারদের পেশা সম্পর্কে জানা যায়নি। তাদের আওয়ামী লীগের কোনো পদ-পদবি নেই। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়