শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৮:৩৬ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ০৮:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরো ১১৯৭ জন আক্রান্ত, মৃত্যু ৫

ডেঙ্গুতে মৃত্যু কমলেও সূচক একই রয়েছে, জানালেন ভাইরোলজিস্টরা

মাজহারুল মিচেল: [২] রাজধানীতে শীতের আমেজ তেমন বুঝা না গেলেও মফস্বলে বেশ শীতের আবির্ভাব হয়েছে। শীতের আমেজে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কমে আসলেও আক্রান্তকে কোনভাবেই কমানো যাচ্ছে না। এখন পর্যন্ত একই রকম রয়েছে আক্রান্তের হারও।

[৩] ভাইরোলজিস্ট সমিতির সভাপতি অধ্যাপক ড. জুলফিকার মামুন জানান, বর্তমানে যে পরিমান আশা করা হয়েছিল সে পরিমাণ ফলাফল পাওয়া যাচ্ছে না। মৃত্যুর হার কমেছে কিন্তু আক্রান্তের সূচক আগের মতই রয়েছে। এ মুহুর্তে আমাদের সচেতনতা অবলম্বন করার আহ্বান জানান।

[৪] স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোববার (২০ নভেম্বর) সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৬ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১১ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৫৫৪ জনের মৃত্যু হয়েছে।

[৫] বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৪ হাজার ৬৫৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ১৯৩ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৪৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৩ লাখ ২ হাজার ৪৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৯৬ হাজার ২৪৫ জন। সম্পাদনা: তারিক আল বান্না

এমএম/টিএবি/এনএইচ

  • সর্বশেষ