শিরোনাম
◈ তারেক রহমানের আগমন ঘিরে বরিশালে নেতাকর্মীদের ঢল, বেলস পার্ক মাঠে সাজ সাজ রব ◈ আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান ◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:৫৬ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যু

মো. আইনুর ইসলাম, বগুড়া: [২] ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীসহ আরও দু’জনের মৃত্যু হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে এবং সোমবার (২৫ সেপ্টেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে তাদের মৃত্যু হয়।

[৩] মৃতরা হলেন- বগুড়ার সোনাতলা উপজেলার নাগরপাড়া গ্রামের আবু তালেবের স্ত্রী মিনি খাতুন (৫৫) এবং আদমদীঘি উপজেলার শালগ্রামের আইনুল হকের ছেলে আকরামুল হক (৬৮)। এ নিয়ে বগুড়ায় চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হলো।

[৪] বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) জেলায় নতুন করে আরও ১৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট ১ হাজার ১৭৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৪ জন। তাদের মধ্যে সর্বোচ্চ ২৫ জন ভর্তি আছেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে। এছাড়া মোহাম্মদ আলী হাসপাতালে ১৪ জন এবং অন্য ২৫ জন বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন।

[৫] বগুড়া শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, আকরামুল গত ২১ সেপ্টেম্বর তাদের হাসপাতালে ভর্তি হন। তার দু’দিনের মাথায়  ২৩ সেপ্টেম্বর ভর্তি হন মিনি খাতুন। ওই দু’জনের মধ্যে রোববার রাত ৮টা ১৫ মিনিটে আকরামুল হক এবং পরদিন সোমবার ভোর সাড়ে ৪টার দিকে মিনি খাতুনের মৃত্যু হয়।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়