শিরোনাম
◈ শৈশবেই ধরা পড়ে টাইপ-১ ডায়াবেটিস তবুও থামেনি জীবনযুদ্ধ, নিক জোনাস থেকে কমল হাসান, কীভাবে নিয়ন্ত্রণে রাখেন রোগ? ◈ ‌ক্রিকেটার রিজওয়ান-ইমামের বিরুদ্ধে তদন্তে নতুন তথ্য, ব্যাখ্যা চাইলেন তদন্তকারীরা ◈ ৪ ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশসীমা খুলল, স্বাভাবিক হচ্ছে বিমান চলাচল ◈ একসঙ্গে দুই সংকট, বৈশ্বিক ক্ষমতা হারাবে চীন? ◈ ভিক্ষার আয় বাড়াতে শিশুদের খাওয়ানো হয় ঘুমের ওষুধ, রাজধানীতে ভয়ংকর চক্র ◈ পারমাণবিক অস্ত্রে বিশ্বের শীর্ষ ৯ দেশ, কার হাতে কতটি আছে? ◈ ‘হেডম দেখিয়ে লাভ নেই, অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে’: হাসনাত আবদুল্লাহ ◈ প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে আরেকটি যে দেশে হামলা করতে চান ট্রাম্প! ◈ টিকটকে ভাইরাল ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই প্রাণঘাতী হামলা, পাকিস্তানে তরুণ নিহত ◈ উদ্যোক্তাদের জন্য সুখবর: আইডিয়া থেকে ব্যবসা, স্টার্টআপ গড়তে ৫০ লাখ টাকা পর্যন্ত দেবে সরকার, আবেদন করতে পারবেন প্রবাসীরাও

প্রকাশিত : ০৯ জুন, ২০২৩, ১২:৫২ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৩, ০১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেঙ্গু থেকে বাঁচতে স্বাস্থ্য অধিদপ্তরের যেসব পরামর্শ

জেরিন আহমেদ: দেশে আবারও এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। এতে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় পরিবেশ পরিচ্ছন্নতার ওপর নজর দিতে বলেছে সংস্থাটি। বৃহস্পতিবার ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় পরামর্শ দিয়ে এক তথ্যবিবরণী প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর। সূত্র: আরটিভি

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিবরণীতে বলা হয়েছে, ঘরের বা অফিসের বা কর্মস্থলের জানালা সবসময় বন্ধ রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখা যায়, এমন পোশাক পরতে হবে। যে কোনো পাত্রে বা জায়গায় জমে থাকা পানি তিনদিন পরপর ফেলে দিতে হবে।

ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, কন্টেইনার, মটকা ইত্যাদিতে এডিস মশা ডিম পাড়ে বিধায় এগুলো পরিষ্কার রাখতে হবে। এ ছাড়া অব্যবহৃত পানির পাত্র ধ্বংস করতে হবে অথবা উল্টে রাখতে হবে। পাশাপাশি দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।

এ ছাড়া শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রি হওয়ার পাশাপাশি কিছু লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। লক্ষণগুলো হলো- তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের পেশি ও জয়েন্টসমূহে ব্যথা এবং বার বার বমি করার প্রবণতা।

ডেঙ্গু হওয়ার ৩ থেকে ৭ দিন পর শরীরের তাপমাত্রা অস্বাভাবিক কমে যাওয়া, তীব্র পেট ব্যথা, ক্রমাগত বমি করা, বমির সাথে রক্ত যাওয়া, ঘন ঘন শ্বাস নেওয়া এবং শরীরে অবসাদ বোধ করা, অস্থিরতা বোধ হতে পারে। ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে দ্রুত যোগাযোগ করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পরিবার, প্রতিবেশী ও কমিউনিটির মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি। সূত্র: দেশ রুপান্তর, সম্পাদনা: তারিক আল বান্না

জেএ/টিএবি/এনএইচ

  • সর্বশেষ