শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:২৩ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩২ জেলায় ছড়িয়ে পড়েছে নিপাহ ভাইরাস

নিপাহ ভাইরাস

মাজহারুল ইসলাম: বর্তমানে দেশের ৩২ জেলায় নিপাহ ভাইরাস ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে দেশের সকল হাসপাতালে আলাদা বেড ও আইসিইউ প্রস্তুত রাখতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। নিপাহ ভাইরাস থেকে বাঁচতে খেজুরের কাঁচা রস না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এই ভাইরাসে আক্রান্তদের কাছে যাওয়ার সময় মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কারণ নিপাহ ভাইরাস প্রতিরোধে কোন ওষুধ না থাকায় আক্রান্তদের মধ্যে মৃত্যুহার প্রায় ৭০ শতাংশ। 

বাদুড়ের লালা থেকে প্রাণঘাতি এই রোগ ছড়ায়। সাধারণত শীতকালে খেজুরের রসের মাধ্যমে এ ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে। বছরের অন্য সময় বাদুড়ের সংস্পর্শে মানুষের আসার তেমন কোন সম্ভাবনা থাকে না। বাংলাদেশে ২০০১ সালে প্রথম নিপাহ ভাইরাসের রোগী শনাক্ত হয়।

জানা যায়, গাছে হাড়ি বেধে খোলা পদ্ধতিতে খেজুরের রস সংগ্রহ করা হয়। রাতের আধারে ঝাঁকে ঝাঁকে বাদুড় এসে বসে খেজুর গাছে। গাছে বসে কাটা অংশে জিহবা দিয়ে চেটে খায় রস বাদুড়ের ল। এমনকি যে নল দিয়ে রস হাঁড়িতে পড়ে, সে নলেও মুখ লাগায় বাুড়। এভাবেই ছড়ায় নিপাহ ভাইরাস। 

রাজধানীর টিবি হাসপাতালের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার জানান, নিপাহ ভাইরাস রক্তের মাধ্যমে সরাসারি মস্তিষ্কে আক্রমণ করে। ফলে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রোগীরা। এই ভাইরাসে আক্রান্ত হলে প্রাথমিকভাবে জ¦র, খিঁচুনি এবং গা ব্যাথা হয়। এক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিকে পরিবার থেকে আলাদা করে দ্রুত হাসপাতালে নিতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এবছরও আক্রান্তদের মধ্যে মৃত্যুবরণ করেছে প্রায় ৭০ শতাংশ। আর তাই সতর্কতার অংশ হিসেবে, খেজুরের কাঁচা রস না খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। একই সঙ্গে বাদুড় যাতে গাছে বসতে না পারে, সে ব্যবস্থা নিশ্চিত করারও তাগিদ দিয়েছেন চিকিৎসকরা।

এমআই/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়