শিরোনাম
◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ◈ মে‌সি ম‌্যা‌জিক, গোল কর‌লেন করা‌লেন, জয়ের মঞ্চে মহাতারকার মহাবিদায়  ◈ টাকার বিনিময়ে কলরেকর্ড, লোকেশন ও এনআইডি তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয় ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি, শুরু কবে জেনে নিন বিস্তারিত ◈ সম্প্রচারস্বত্ব থে‌কে ভারত এক ম্যাচে পায় ৬৮ কোটি টাকা, পাকিস্তানের এক কোটিরও কম  ◈ অপহরণের পর বিক্রি করতে ব্যর্থ, যেভাবে শিশু বায়জিদকে উদ্ধার করা হলো ◈ অজুহাত দেখিয়ে বাংলাদেশ দল ছে‌ড়ে চ‌লে যাওয়া শন টেইট এখন পাকিস্তানের কোচ 

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৩, ০৫:৩০ বিকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৩, ০৫:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৮

শাহীন খন্দকার: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে।

বুধবার  থেকে বৃহস্পতিবার সকাল  ৮টা পর্যন্ত সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৫ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ৩ জন ভর্তি।

গতকাল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ৮ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনের মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩০ জন এবং  অন্যান্য বিভাগে ১৮ জন।

এছাড়া গত ১ থেকে ২৬ জানুয়ারী পর্যন্ত ৫২৩ জন এবং ঢাকায় ২৫০ জন আর ঢাকার বাইরে ২৭৩ জন ভর্তি। এদের মধ্যে হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিয়ে সারাদেশে বাড়ি ফিরেছেন, ৪৬৯ জনের মধ্যে ঢাকায় ২১৭ জন আর ঢাকার বাইরে ২৫২ জন । স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে এ পর্যন্ত মারা গেছেন ৬ জন।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

এসএইচ/জেএ

  • সর্বশেষ