শিরোনাম
◈ অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোয় ক্ষুব্ধ ডেপুটি স্পিকার (ভিডিও) ◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাহজালাল বিমানবন্দরে নতুন টার্মিনাল চালু হবে শিগগিরই ◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০২:৫৪ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০৩:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুস্টার ডোজ নিয়েছেন সাড়ে ৪ কোটি মানুষ

করোনা টিকা গ্রহণ

শাহীন খন্দকার: দেশে এখন পর্যন্ত কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ টিকার বুস্টার ডোজ এখন পর্যন্ত নিয়েছেন ৪ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার ৩২ জন। গতকাল সোমবার ২৪ ঘণ্টায় বুস্টার ডোজ পেয়েছেন ৭৭ হাজার ৪০০ জন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেনের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (সোমবার) দেশে প্রথম ডোজ পেয়েছেন ২৩ হাজার ৭১১ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২২ হাজার ৫৯৮ জন। আর একই সময়ে বুস্টার ডোজ পেয়েছেন ৭৭ হাজার ৪০০ জন। তাদেরকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে।

এছাড়া এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছেন ১৩ কোটি ১২ লাখ ৭৪ হাজার ৩৬৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ কোটি ১৭ লাখ ৬৫ হাজার ৪০৯ জন।

উল্লেখ্য, ২০২১ সালের ২৭ জানুয়ারি করোনা টিকার নিবন্ধন এবং ৭ ফেব্রুয়ারি থেকে মানুষকে টিকা দেওয়া শুরু হয়। বর্তমানে টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়